Subject

    কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

    Topic

    সংখ্যা পদ্ধতি ও প্রোগ্রামিং

    কত বিট বিশিষ্ট বাইনারি কোডকে অক্টাল কোড বলা হয়?

    ক)
    ২
    খ)
    ৩
    গ)
    ৪
    ঘ)
    ৮

    Explanation

    কোন কোড কত বিটের: ১. অক্টাল কোডঃ - এটি ৩ বিটের কোড। - এর সাহায্যে বড় ধরনের বাইনারি সংখ্যাকে সহজে সংক্ষিপ্ত সংকেতে প্রকাশ করা যায়। - ডিজিটাল কম্পিউটার ও মাইক্রোপ্রসেসরের সাথে সংযোগের জন্য অক্টাল কোড ব্যবহৃত হয়। --------------------------------------------------------- ২. হেক্সাডেসিমাল কোডঃ - এটি ৪ বিটের কোড। - এর সাহায্যে বড় ধরনের বাইনারি সংখ্যাকে সহজে সংক্ষিপ্ত সংকেতে প্রকাশ করা যায়। --------------------------------------------------------- ৩. বিসিডি কোডঃ - BCD হলো Binary Coded Decimal, দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য এটি ব্যবহৃত হয়। - এটি ও ৪ বিটের( ২^৪= ১৬ টি অবস্থা নির্দেশ করে) - কম্পিউটারের BIOS এর তারিখ সংরক্ষণ, IBM এর পুরানো সুপার কম্পিউটারে, বিভিন্ন ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডের তারিখ সংরক্ষণে ব্যবহৃত হয়। -------------------------------------------------------- ৪. অালফানিউমেরিক কোডঃ - বর্ণ, অঙ্ক এবং বিভিন্ন গাণিতিক চিহ্ন(+,-,*,/) এবং কতগুলো বিশেষ চিহ্নের(!,@,#,%,&,$) জন্য ব্যবহৃত হয়। - অাসকি কোড, ইবিসিডিঅাইসি কোড, ইউনিকোড হলো জনপ্রিয় অালফানিউমেরিক কোড। --------------------------------------------------------- ৫. অাসকি কোডঃ ASCII Code - পূর্ণরুপ হলো American Standard Code for Information Interchange. - অাসকি কোড ৭ বিট( ASCII-৭)এবং ৮ বিট(ASCII-৮) এই দুই ধরনের। - মাইক্রোকম্পিউটারে, কীবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার ইত্যাদিতে ব্যবহৃত হয়। - ১৯৬৩ সালে ANSI অাসকি কোড উদ্ভাবন করেন পরে উইলিয়াম রিমার ৭ বিটের অাসকি কোড উদ্ভাবন করেন ------------------------------------------------------- ৬. EBCDIC codd: - পূর্ণ অর্থ হলো Extended Binary Coded Decimal Informarion Code - এটি ৮ বিটের কোড -------------------------------------------------------- ৭. ইউনিকোডঃ - ইউনিকোড অর্থ Universal code বা সার্বজনীন কোড। - ইউনিকোড হলো ১৬ বিটের অর্থাৎ ২^১৬= ৬৫৫৩৬ টি চিহ্নকে নির্দিষ্ট করা যায়। - এর সাহায্যে বিশ্বের ছোট বড় সব ভাষাকে কোডভুক্ত করা যায়। - তবে বর্তমানে ASCII and UNICODE বেশি ব্যবহৃত হয়।

    Find Tutors

    View all Tutors