স্বাধীনতাকালীন অর্থাৎ ১৯৬০-১৯৬৪ সাল পর্যন্ত দেশটির নাম ছিল রিপাবলিক অব দ্য কঙ্গো। পরবর্তীতে ১৯৬৪ সালে নামকরণ করা হয় ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো। আবার ১৯৭১ সালে নামকরণ করা হয় জায়ার। পুনরায় ১৯৯৭ সালের ১৭ মে নামকরণ করা হয় ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো বা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র।