Subject

    Govt.Jobs

    Topic

    নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (সাব-স্টেশন অ্যাটেনডেন্ট) - ২৭.০১.২০২৪

    ওজন স্তর বায়ুমন্ডলের কোন স্তরে অবস্থিত?

    ক)
    ট্রপোমন্ডল
    খ)
    স্ট্রাটোমন্ডল
    গ)
    মেসোমন্ডল
    ঘ)
    তাপমন্ডল

    Explanation

    - ট্রপোবিরতির উপরের দিকে প্রায় ৫০ কিলোমিটার জুড়ে স্ট্র্যাটোমণ্ডল বিস্তৃত। - এই স্তরে ওজোন (O 3 ) গ্যাসের স্তর রয়েছে। - এ ওজোন স্তর সূর্যের আলোর বেশিরভাগ অতিবেগুনি রশ্মি (Ultraviolate Rays) শুষে নেয়। - জেট বিমানগুলো এ স্তরে চলাচল করে। - ভূপৃষ্ঠের নিকটবর্তী বায়ুমণ্ডলের প্রথম স্তর হলো ট্রপোমণ্ডল। - মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির, কুয়াশা সবকিছুই এ স্তরে ঘটে। - স্ট্র্যাটোবিরতির উপর প্রায় ৮০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে মেসোমণ্ডল বলে। - মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলোর অধিকাংশই এ স্তরে এসে পুড়ে যায়। - মেসোবিরতির উপরে প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে তাপমণ্ডল বলে। - তাপমণ্ডলের নিম্ন অংশকে আয়নমণ্ডল বলে।

    Find Tutors

    View all Tutors