Subject
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (শিক্ষক নিয়োগ)
Topic
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (জুনিয়র শিক্ষক) - ০৯.০৯.২০২৩
ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণের উপর নির্মিত প্রামান্যচিত্র কোনটি?
ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণের উপর নির্মিত প্রামান্যচিত্র কোনটি?
ক)
অপারেশন উইথ এ্যাকশনখ)
দ্য স্পিচগ)
দ্য এ্যাকশনঘ)
দ্য স্পিচ এন্ড এ্যাকশনExplanation
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বাঙালি জাতির ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায়। - ১৯৭১ সালের এই দিনে রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) লক্ষ লক্ষ মানুষের সামনে বঙ্গবন্ধু তাঁর ভাষণে স্বাধীনতার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। - এই ভাষণটি বাঙালি জাতির মুক্তির সংগ্রামে একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করে। • বঙ্গবন্ধু তাঁর ভাষণে চারটি মূল দাবি উপস্থাপন করেন: ১. চলমান সামরিক আইন প্রত্যাহার করা, ২. সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া, ৩. গণহত্যার তদন্ত করা এবং ৪. নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। - তিনি বলেন, "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম," যা বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে শক্তিশালী করে তোলে। - তাঁর এ ভাষণ ‘স্বাধীন বাংলা বেতার’ কেন্দ্র থেকে ‘বজ্রকন্ঠ’ নামে প্রচারিত হয় এবং এটি বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামে উজ্জীবিত করে। • চলচ্চিত্র ও তথ্যচিত্র: - বঙ্গবন্ধুর এই ভাষণ নিয়ে ২০১০ সালে ফাখরুল আরেফীন নির্মাণ করেন তথ্যচিত্র "দ্য স্পিচ"। - আলোচিত এই তথ্যচিত্রটি নির্মিত হয় ২০১০ সালে। - যেটি বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছিল ইউনেস্কোতে। - বঙ্গবন্ধুর সেই অমর ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেসকো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়।Related questions
কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে?আ + ও = ঔ এই নিয়মে সন্ধিবদ্ধ শব্দ কোনটি?সাধরাণ অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?বেলা ২টা ২০ মিনিটে ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত?'অমুক' কোন সর্বনাম?একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ১০% হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?‘ঘোটক’ শব্দের প্রতিশব্দ কোনটি?'সু' উপসর্গযোগে গঠিত 'সুনজর' শব্দটিতে অর্থের কী ঘটেছে?
