Subject

    বাংলাদেশ বিষয়াবলি

    Topic

    ইতিহাস ও সংস্কৃতি

    ঐতিহাসিক ছয় দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিক ঘোষণা করেন কবে?

    ক)
    ৫ ফেব্রুয়ারি, ১৯৬৬
    খ)
    ২৩ মার্চ, ১৯৬৬
    গ)
    ২৬ মার্চ, ১৯৬৬
    ঘ)
    ৩১ মার্চ, ১৯৬৬

    Explanation

    - ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত একটি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষা বিষয়ক দাবিগুলো নিয়ে একটি কর্মসূচি উপস্থাপন করে। ইতিহাসে এটিই ৬ দফা কর্মসূচি নামে পরিচিত। - পরবর্তীতে ২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা দাবি ঘোষণা করেন । - ৬ দফা কর্মসূচিকে বাঙালি জাতির "মুক্তির সনদ" বা "ম্যাগনেকার্টা" বলে আখ্যায়িত করা হয় এবং এটি ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে তৈরি। - ১৯৬৬ সালের ৭ জুন ছয় দফা বাস্তবায়নের দাবিতে গণআন্দোলন শুরু হলে পুলিশের গুলিতে বিভিন্ন স্থানে ১১ জন বাঙালি নিহত হন। - এ জন্য প্রতি বছর ৭ জুন ছয় দফা দিবস পালিত হয়। ছয় দফার দাবিসমূহ হল - ১. প্রাদেশিক স্বায়ত্তশাসন। ২. কেন্দ্রীয় সরকারের ক্ষমতা । ৩. মুদ্রা বা অর্থনৈতিক ক্ষমতা। ৪. রাজস্ব, কর ও শুল্ক সংক্রান্ত ক্ষমতা। ৫. বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা। ৬. আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।

    Find Tutors

    View all Tutors