Subject

    Govt.Jobs

    Topic

    কন্ট্রোলার জেনারেল অব একাউন্টস (সিজিএ/CGA)(অডিটর) - ০৭.০১.২০২২

    ঐতিহাসিক ছয়দফা দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না -

    ক)
    শাসনতান্ত্রিক কাঠামো
    খ)
    কেন্দ্রীয় সরকারে ক্ষমতা
    গ)
    স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা
    ঘ)
    বিচার ব্যবস্থা

    Explanation

    ঐতিহাসিক ছয় দফায় বিচার ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল না ।পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা দাবি পেশ করেন ।পরবর্তীতে ২৩ মার্চ ,১৯৬৬ সালে আনুষ্ঠানিকভাবে 'ছয় দফা ' ঘোষণা করেন । জাতির জনক একে ' পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি 'বলে অভিহিত করেন । ছয় দফার দাবিসমুহ হল - ১. শাসনতান্ত্রিক কাঠামো  ও রাষ্ট্রের প্রকৃতি নির্ধারণ ২. কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা ৩. স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থার প্রচলন ৪. বৈদেশিক বাণিজ্য ৫. রাজস্ব ,কর ও শুল্ক বিষয়ক ক্ষমতা ৬. আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠনে ক্ষমতা ।

    Find Tutors

    View all Tutors