Subject
বাংলা ভাষা
Topic
অনুসর্গ
"এ ঘটনার পরে আর এখানে থাকা চলে না।" বাক্যে 'পরে' অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
"এ ঘটনার পরে আর এখানে থাকা চলে না।" বাক্যে 'পরে' অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক)
দীর্ঘ বিরতি অর্থেখ)
সহায় অর্থেগ)
স্বল্প বিরতি অর্থেঘ)
পর্যন্ত অর্থেExplanation
অনুসর্গের প্রয়োগ: • বিনা: তুমি বিনা (বিনে) আমার কে আছে? (কর্তৃকারকের সাথে) • বিনি: বিনি সুতায় গাঁথা মালা। (করণ কারকের সাথে) • বিহনে: উদ্যম বিহনে কার পুরে মনোরথ? • সহ: তিনি পুত্রসহ উপস্থিত হলেন। (সহগামিতা অর্থে) • সহিত: শত্রুর সহিত সন্ধি চাই না। (সমসূত্রে অর্থে) • সনে: 'দংশনক্ষত শ্যেন বিহঙ্গ যুঝে ভুজঙ্গ সনে।' (বিরুদ্ধগামিতা অর্থে) • সঙ্গে: মায়ের সঙ্গে এ মেয়ের তুলনা হয় না। (তুলনায়) • অবধি: সন্ধ্যা অবধি অপেক্ষা করব। (পর্যন্ত অর্থে) • পরে: এ ঘটনার পরে আর এখানে থাকা চলে না। ( স্বল্প বিরতি অর্থে ) • পর: শরতের পরে আসে বসন্ত। (দীর্ঘ বিরতি অর্থে) • পানে: ঐ তো ঘর পানে ছুটেছেন। (প্রতি/দিকে অর্থে) 'শুধু তোমার পানে চাহি বাহির হনু।' • পক্ষে: রাজার পক্ষে সব কিছু সম্ভব। (সক্ষমতা অর্থে); আসামির পক্ষে উকিল কে? (সহায় অর্থে) • মতে: বেকুবের মত কাজ করো না। (ন্যায় অর্থে) • তরে: এ জন্মের তরে বিদায় নিলাম। (মতো অর্থে) • মাঝে: 'সীমার মাঝে অসীম তুমি'। (মধ্যে অর্থে) এ দেশের মাঝে এক দিন সব ছিল। (একদেশিক অর্থে) নিমেষ মাঝেই সব শেষ। (ক্ষণকাল অর্থে) • কাছে: আমার কাছে আর কে আসবে? (নিকট অর্থে) 'রাখাল শুধায় আসি ব্রাহ্মণের কাছে।' (কর্মকারকে 'কে' বোঝাতে) কার কাছে গেলে জানা যাবে? • প্রতি: মণপ্রতি পাঁচ টাকা লাভ দেব। (প্রত্যেক অর্থে) 'নিদারুণ তিনি অতি, নাহি দয়া তব প্রতি।' (দিকে বা ওপর অর্থে) • হেতু: 'কী হেতু এসেছ তুমি, কহ বিস্তারিয়া।' (নিমিত্ত অর্থে) • জন্যে: 'এ ধন-সম্পদ তোমার জন্যে।' (নিমিত্ত অর্থে) • হারানো ঘড়িটার জন্য অনেক কেঁদেছি। • সহকারে: আগ্রহ সহকারে কহিলেন। (সঙ্গে অর্থে) • বশত: দুর্ভাগ্যবশত সভায় উপস্থিত হতে পারিনি। (কারণে অর্থে) • উপরে: মাথার উপরে নীল আকাশ। • দ্বারা: এমন কাজ তোমার দ্বারা হবে না। • বনাম: আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা। • করে: ভালো করে খেয়ে নাও। • থেকে: ঢাকা থেকে বরিশাল যেতে পদ্মা নদী পার হতে হয়। • দিয়ে: মন দিয়ে লেখাপড়া করা দরকার। • ধরে: বহুদিন ধরে অপেক্ষা করে বসে আছি। • বলে: সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে।Related questions
‘এ জন্মের তরে বিদায় নিলাম’- এ বাক্যে ‘তরে’ অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?"তোমার সিদ্ধান্ত অধিক গ্রহণযোগ্য।" বাক্যটিতে অনুসর্গ কোনটি?"বৃষ্টির হেতু খেলা বন্ধ হলো।" - এই বাক্যে নিম্নরেখ শব্দটি কোন শ্রেণির পদ?শব্দ বিভক্তির মতো বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে কোনটি?‘শত্রুর সহিত সন্ধি চাইনা’-এ বাক্যে ‘সহিত’ অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?'শরতের পরে আসে বসন্ত'- এ বাক্যে 'পরে' অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?নিচের কোনটি বাক্যে সংকোচক অব্যয়ের ভূমিকা পালন করে?'তোমার তরে এনেছি মালা গাঁথিয়া।' - বাক্যে 'তরে' অনুসর্গটি কী অর্থে ব্যবহৃ হয়েছে?
