Subject

    বাংলা ভাষা

    Topic

    সমাস

    "এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গভরা" -এ বাক্যের "রঙ্গভরা" কোন সমাস?

    ক)
    কর্মধারয়
    খ)
    বহুব্রীহি
    গ)
    তৎপুরুষ
    ঘ)
    অব্যয়ীভাব

    Explanation

    রঙ্গভরা= রঙ্গ দ্বারা ভরা। এটি তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ। পূর্বপদে তৃতীয়া বিভক্তির (দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে। যেমন: মন দিয়ে গড়া= মন গড়া, শ্রম দ্বারা লব্ধ= শ্রমলব্ধ, মধু দিয়ে মাখা= মধুমাখা। ঊন, হীন, শূন্য প্রভৃতি শব্দ উত্তরপদ হলেও তৃতীয়া তৎপুরুষ সমাস হয়।

    Find Tutors

    View all Tutors