Subject

    গাণিতিক যুক্তি

    Topic

    লাভ-ক্ষতি

    এক ব্যক্তি ৩৬০০০ টাকায় একখন্ড জমি ক্রয় করল।সে ঐ জমির এক তৃতীয়াংশ ২০% লোকসানে,দুই পঞ্চমাংশ ২৫% লাভে বিক্রয় করল।বাকি জমি সে কতমূল্যে বিক্রয় করলে তার সর্বসাকূল্যে ১০% লাভ হবে?

    ক)
    ৫০০০০ টাকা
    খ)
    ৬৫০০০ টাকা
    গ)
    ১২০০০ টাকা
    ঘ)
    ১৩৫০০ টাকা

    Explanation

    জমিটির ১/৩ অংশের ক্রয়মূল্য = (১/৩)×৩৬০০০ =১২০০০ টাকা জমিটির ২/৫ অংশের ক্রয়মূল্য =(২/৫)×৩৬০০০ =১৪৪০০ টাকা এখন,২০% ক্ষতিতে ১/৩ অংশ বিক্রয় করলে ক্ষতি হয় =১২০০০ × (২০/১০০) =২৪০০ টাকা ২৫% লাভে ২/৫ অংশ বিক্রয় করলে লাভ হয় = ১৪৪০০×(২৫/১০০) =৩৬০০ টাকা অতএব ১/৩ এবং ২/৫ অংশ বিক্রয় করলে মোটের উপর লাভ হয় =(৩৬০০ -২৪০০) =১২০০ টাকা সর্বসাকূল্যে ১০% লাভ করিতে হইলে মোট লাভ করতে হবে =৩৬০০০×(১০/১০০)=৩৬০০ টাকা বাকি জমি বিক্রি করে ঐ ব্যক্তিকে লাভ করতে হবে =৩৬০০ -১২০০ =২৪০০ টাকা এখন বাকি জমির ক্রয়মূল্য = (৩৬০০০ - ১২০০০ -১৪৪০০) টাকা =৯৬০০ টাকা বাকি জমির বিক্রয়মূল্য =(৯৬০০+২৪০০) টাকা =১২০০০ টাকা
    একজন দোকানদার তিন হালি লেবু  ২৫ টাকা দরে ক্রয় করে, প্রতিহালি ২৮ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?100 টাকায় 10 টি ডিম কিনে 100 টাকায় 8 টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে?৫৬০ টাকায় একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে ?একটি গাড়ী ২৭০ টাকা বিক্রি করাতে ১০% ক্ষতি হয়। গাড়িটির ক্রয়মূল্য কত?একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হয়?৪% ক্ষতির পরিবর্তে যদি ৪% লাভে একটি দ্রব্য বিক্রয় করায় বিক্রেতা ৪ টাকা বেশি পায় । দ্রব্যটির ক্রয়মূল্য কত ?একটি জিনিস ২৫ টাকা বিক্রি করায় ২৫% লাভ হল, জিনিসটির ক্রয়মুল্য কত?দোকানদার একটি পণ্যের মূল্য ১০% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে ১০% কমালো। দোকানদারের শতকরা কত লাভ বা ক্ষতি হলো?

    Find Tutors

    View all Tutors