Subject

    বাংলা ভাষা

    Topic

    বিরাম চিহ্ন

    একাধিক বাক্যকে একটি বাক্যে স্থান দিলে সেগুলোর মধ্যে যে বিরামচিহ্ন ব্যবহার করা হয়, তাকে বলে-

    ক)
    ড্যাশ
    খ)
    কমা
    গ)
    কোলন
    ঘ)
    সেমিকোলন

    Explanation

    ড্যাশ এর ব্যাবহারঃ ক. কোনো কথার উদারণ বুঝাতে খ. পৃথক ভাবাপন্ন একাধিক বাক্য এক বাক্য স্থাপন করতে - ব্যাবহার করা হয়। যেমনঃ তোমরা কায়িক শ্রম কর - এতে তোমাদের সম্মান যাবেন না - বাড়বে। কমার (,) ব্যবহারঃ ক. বাক্য পাঠকালে সুস্পষ্টত বা অর্থ-বিভাগ দেখাবার জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কমা ব্যবহৃত হয় । যেমনঃ সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে । খ. সম্বোধনের পরে কমা বসাতে হয় । যেমনঃ শফিক, এদিকে এসো । গ. মাসের তারিখ লিখতে বার ও মাসের পর কমা বসে । যেমনঃ ১৬ই পৌষ, বুধবার, ১৪২৪ । কোলনের ব্যবহারঃ একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন ব্যবহৃত হয় । যেমনঃ সভায় সাব্যস্ত হলোঃ একমাস পর নির্বাচন অনুষ্ঠিত হবে । সেমিকোলনের ব্যবহারঃ কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, সেমিকোলন বসে । একাধিক বাক্যকে একটি বাক্যে স্থান দিতে সেমিকোলন ব্যাবহার করা হয়। , সোর্সঃ ড. সৌমিত্র শেখর

    Find Tutors

    View all Tutors