Subject

    গাণিতিক যুক্তি

    Topic

    ভগ্নাংশ

    একব্যক্তি তার সম্পত্তির ৩/৭ অংশ ব্যয় করার পরে অবশিষ্টের ৫/১২ অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট ১০০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত?

    ক)
    ৩০০০ টাকা
    খ)
    ২২৫০ টাকা
    গ)
    ১৮৯০ টাকা
    ঘ)
    ২২০১ টাকা

    Explanation

    মনে করি, মোট সম্পত্তির মূল্য ১ অংশ। প্রথম ধাপে ব্যয় করেন = ৩/৭ অংশ তাহলে অবশিষ্ট থাকে = (১ - ৩/৭) অংশ = (৭/৭ - ৩/৭) অংশ = ৪/৭ অংশ দ্বিতীয় ধাপে ব্যয় করেন অবশিষ্টের ৫/১২ অংশ, অর্থাৎ (৪/৭ এর ৫/১২) অংশ। ব্যয়ের পরিমাণ = ৪/৭ × ৫/১২ অংশ = ২০/৮৪ অংশ = ৫/২১ অংশ মোট ব্যয় = (৩/৭ + ৫/২১) অংশ = (৯/২১ + ৫/২১) অংশ = ১৪/২১ অংশ = ২/৩ অংশ অবশিষ্ট থাকে = (১ - ২/৩) অংশ = (৩/৩ - ২/৩) অংশ = ১/৩ অংশ প্রশ্নমতে, এই অবশিষ্ট ১/৩ অংশের মূল্য ১০০০ টাকা। তাহলে, ১/৩ অংশ = ১০০০ টাকা সম্পূর্ণ বা ১ অংশ = ১০০০ × ৩ টাকা = ৩০০০ টাকা সুতরাং, তার মোট সম্পত্তির মূল্য ৩০০০ টাকা।

    Find Tutors

    View all Tutors