Subject
সমাজসেবা অধিদপ্তর
Topic
সমাজসেবা অফিসার - ২০০৬
'একদা মরণ-সমুদ্রের বেলা ভূমিতে দাঁড়াইয়া কোন এক আরবীয় সাধক বলিয়াছিলেন' -এ বাক্যাংশটি কোন রীতিতে লিখিত?
'একদা মরণ-সমুদ্রের বেলা ভূমিতে দাঁড়াইয়া কোন এক আরবীয় সাধক বলিয়াছিলেন' -এ বাক্যাংশটি কোন রীতিতে লিখিত?
ক)
চলিত রীতিখ)
সাধু রীতিগ)
মিশ্র রীতিঘ)
বিদেশী রীতিExplanation
• ‘একদা মরণ-সমুদ্রের বেলা ভূমিতে দাঁড়াইয়া কোন এক আরবীয় সাধক বলিয়াছিলেন’ - এ বাক্যাংশটি সাধু রীতিতে লিখিত। সাধুভাষা ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুবির্দিষ্ট , তাই এ ভাষায় সাহিত্যের গাম্ভীর্য প্রকাশ পায়। সাধু ভাষার বৈশিষ্ট্য: ১: সাধু ভাষায় সমাপিকা ও অসমাপিকা, এই দুই প্রকার ক্রিয়াপদেরই পূর্ণ রূপ ব্যবহৃত হয়। এ ছাড়া অনেকগুলি সর্বনাম পদেরও পূর্ণ রূপ ব্যবহৃত হয়। যেমন: আসিতেছে, করিয়াছিলাম, দেখিয়াছি, বলিয়া থাকিব, শুনিতাম, ইহা, উহা, তাহারা, যাহার ইত্যাদি। ২: সাধু ভাষায় তৎসম শব্দের আধিক্য দেখা যায়। যেমন: গৃহ, ভবন, গগন, বাটী, তৃণ, ঘৃত, মৃগয়া, বৎস, হস্ত, পদ, বৃক্ষ, কুজ্ঝটিকা, মৃত্তিকা ইত্যাদি। ৩: সাধু ভাষায় অনুসর্গগুলির পূর্ণ রূপ দেখা যায় এবং কিছু তৎসম অনুসর্গ ব্যবহৃত হয়। যেমন: হইতে, চাহিয়া, থাকিয়া, কর্তৃক ইত্যাদি। ৪: সাধু ভাষা অনেকটা সংস্কৃত ভাষার অনুসরণে গঠিত হওয়ার কারণে এই ভাষার ধ্বনিঝংকার অপেক্ষাকৃত বেশি। ৫: সন্ধিবদ্ধ ও সমাসবদ্ধ শব্দের ব্যবহার সাধু ভাষায় তুলনামূলক ভাবে বেশি দেখা যায়। ৬: সাধু ভাষায় সংস্কৃত সংখ্যাবাচক শব্দের কিছু কিছু ব্যবহার দেখা যায়। যেমন: দ্বাদশ, চতুর্দশ, পঞ্চদশ ইত্যাদি। ৭: সাধু ভাষা মানুষের মুখে প্রচলিত ভাষার উপর নির্ভর করে গঠিত হয়নি, তাই এই ভাষা অপেক্ষাকৃত দুর্বোধ্য।Related questions
বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরন’ কে রচনা করেন?বাংলদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের?দোভাষী পুথি বলতে কি বোঝায়?মধ্যপাড়া হতে কি খনিজ উত্তোলন কর হয়?কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারদণ্ড হয়েছিল?বাংলাদেশের সংবিধানের তৃতীয় সংশোধনী কবে গৃহীত হয়?
