Subject
বাংলা ভাষা
Topic
ধ্বনি
একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলে?
একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলে?
ক)
স্বরলোপখ)
সমীকরনগ)
অন্ত্যস্বরলোপঘ)
স্বরসঙ্গতিExplanation
স্বরসঙ্গতি : দুটি স্বরধ্বনির মধ্যে সঙ্গতি রক্ষার্থে একটির প্রভাবে আরেকটি পরিবর্তিত হলে তাকে স্বরসঙ্গতি বলে। যেমন, ‘দেশি’ (দ+এ+শ+ই)> (‘ই’-র প্রভাবে ‘এ’ পরিবর্তিত হয়ে ‘ই’ হয়ে) ‘দিশি’ । স্বরসঙ্গতি ৫ প্রকার- ক. প্রগত : আগের স্বরধ্বনি অনুযায়ী পরের স্বরধ্বনি পরিবর্তিত হলে, তাকে প্রগত স্বরসঙ্গতি বলে । যেমন, মুলা মুলো, শিকা> শিকে, তুলা> তুলো খ.পরাগত : পরের স্বরধ্বনি অনুযায়ী আগের স্বরধ্বনি পরিবর্তিত হলে, তাকে পরাগত স্বরসঙ্গতি বলে । যেমন, আখো> আখুয়া> এখো, দেশি> দিশি গ. মধ্যগত : অন্যান্য স্বরধ্বনির প্রভাবে মধ্যবর্তী স্বরধ্বনি পরিবর্তিত হলে, তাকে মধ্যগত স্বরসঙ্গতি বলে । যেমন বিলাতি> বিলিতি ঘ. অন্যোন্য : আগের ও পরের স্বরধ্বনি দুইয়ের প্রভাবে যদি দুইটি-ই পরিবর্তিত হয়ে যায়, তাকে অন্যোন্য স্বরসঙ্গতি বলে । যেমন, মোজা> মুজো ঙ. চলিত বাংলায় স্বরসঙ্গতি : গিলা> গেলা, মিলামিশা> মেলামেশা । মিঠা> মিঠে, ইচ্ছা> ইচ্ছে । মুড়া>মুড়ো, চুলা> চুলো । উড়ুনি> উড়নি, এখুনি> এখনি ।Related questions
"মোজা>মুজো" স্বরসঙ্গতির কোন প্রকারের উদাহরণ?"আলাহিদা> আলাদা" ধ্বনির কোন ধরনের পরিবর্তনের উদাহরণ?‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি?নিচের কোনটি অন্তঃস্থ ধ্বনি?ড় ও ঢ় এর ক্ষেত্রে অশুদ্ধ কোনটি?যুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধক্ষরও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে?নিচের কোনটি সম্মুখ স্বরধ্বনি?বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?
