Subject

    গাণিতিক যুক্তি

    Topic

    ত্রিভুজ

    একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা ১৬ মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির ৫/৬ অংশ হলে ত্রিভুজক্ষেত্রটির ক্ষেত্রফল কত?

    ক)
    ১৪ বর্গমিটার
    খ)
    ১৬ বর্গমিটার
    গ)
    ১২ বর্গমিটার
    ঘ)
    ২০ বর্গমিটার

    Explanation

    দেওয়া আছে, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা = ১৬ মিটার সমান বাহুর দৈর্ঘ্য = ভূমির ৫/৬ অংশ ধরি, ভূমির দৈর্ঘ্য = b মিটার তাহলে প্রতিটি সমান বাহুর দৈর্ঘ্য = (৫/৬)b মিটার পরিসীমা = ২ × সমান বাহু + ভূমি বা, ১৬ = ২ × (৫/৬)b + b বা, ১৬ = (১০/৬)b + b বা, ১৬ = (১০/৬)b + (৬/৆)b বা, ১৬ = (১৬/৬)b বা, ১৬ = (৮/৩)b ∴ b = ১৬ × ৩/৮ = ৬ মিটার সমান বাহুর দৈর্ঘ্য = (৫/৬) × ৬ = ৫ মিটার সমদ্বিবাহু ত্রিভুজে, উচ্চতা ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে, h² + (b/২)² = (সমান বাহু)² বা, h² + (৬/২)² = ৫² বা, h² + ৩² = ২৫ বা, h² + ৯ = ২৫ বা, h² = ১৬ বা, h = ৪ মিটার ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা = (১/২) × ৬ × ৪ = ১২ বর্গমিটার

    Find Tutors

    View all Tutors