Subject

    গাণিতিক যুক্তি

    Topic

    ধারা

    একটি গুণোত্তর ধারার প্রথম তিনটি পদের যোগফল ৩৯ এবং গুণফল ৭২৯ হলে, ধারাটির সাধারণ অনুপাত কত?

    ক)
    ১
    খ)
    ১/৩
    গ)
    ২/৩
    ঘ)
    ২

    Explanation

    ধরি, গুণোত্তর ধারাটির প্রথম পদ a এবং সাধারণ অনুপাত r। প্রশ্নমতে, ধারাটির প্রথম তিনটি পদের যোগফল ৩৯, অর্থাৎ, a + ar + ar² = ৩৯ --- (১) এবং ধারাটির প্রথম তিনটি পদের গুণফল ৭২৯, অর্থাৎ, a × ar × ar² = ৭২৯ বা, a³r³ = ৭২৯ বা, (ar)³ = ৯³ অতএব, ar = ৯ --- (২) এখন, সমীকরণ (১) থেকে পাই, a(১ + r + r²) = ৩৯ বা, ar × (১ + r + r²) / r = ৩৯ বা, ৯ × (১ + r + r²) / r = ৩৯ [সমীকরণ (২) থেকে ar = ৯] বা, ৯ + ৯r + ৯r² = ৩৯r বা, ৯r² - ৩০r + ৯ = ০ বা, ৩r² - ১০r + ৩ = ০ বা, ৩r² - ৯r - r + ৩ = ০ বা, ৩r(r - ৩) - ১(r - ৩) = ০ বা, (r - ৩)(৩r - ১) = ০ অতএব, r = ৩ অথবা r = ১/৩ সুতরাং, গুণোত্তর ধারাটির সাধারণ অনুপাত ৩ অথবা ১/৩।

    Find Tutors

    View all Tutors