Subject

    বাংলা ভাষা

    Topic

    শব্দের শ্রেনীবিভাগ

    এই বিষয়ে আপনি মাথা ঘামাবেন না। এখানে 'মাথা' শব্দের অর্থ-

    ক)
    আগ্রহ
    খ)
    ভাবনা করা
    গ)
    দায়িত্ব গ্রহণ
    ঘ)
    শপথ করা

    Explanation

    বাংলা ভাষায় বিভিন্ন শব্দ সবসময় নির্দিষ্ট অর্থে ব্যবহৃত না হয়ে অনেক ক্ষেত্রে ভাবার্থরূপে প্রকাশ করা হয়। 'মাথা' শব্দটির আরও উল্লেখযোগ্য ব্যবহার- - ছেলেটির অঙ্কে বেশ মাথা আছে(মেধা)। - সূর্যবাবু আমাদের গ্রামের মাথা (প্রধান)। - আদর দিয়ে দিয়ে তুমি ছেলের মাথাটি খেয়েছ (নষ্ট করা)। - 'কার মাথার ওপর হাত বুলিয়েছ' (ফাকিঁ দেয়া)। - আপনার আদেশ আমি মাথা পেতে নিলাম (শিরোধার্য করা)। - আমার মাথা গোঁজার কোন ঠাঁই নেই (আশ্রয়)।

    Find Tutors

    View all Tutors