Subject

    বাংলা ভাষা

    Topic

    উপসর্গ

    উপসর্গ সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়?

    ক)
    অব্যয়সূচক শব্দাংশ
    খ)
    স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হয়
    গ)
    নতুন অর্থবোধক শব্দ তৈরি করে
    ঘ)
    শব্দের অর্থের পূর্ণতা সাধন করে

    Explanation

    - বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে, যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, এগুলো অন্য শব্দের পূর্বে বসে। - যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন শব্দের সৃষ্টি করে, তাদের উপসর্গ বলে। - উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দের পূর্বে বসে এদের অর্থদ্যোতকতা বা নতুন শব্দ সৃজনের ক্ষমতা থাকে। - উপসর্গের মাধ্যমে- - নতুন অর্থবোধক শব্দ তৈরি হয় (সম্+বাদ = সংবাদ); - শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয় (পরি+পুষ্টি = পরিপুষ্টি); - শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে (সম্‌+পূর্ণ = সম্পূর্ণ) - শব্দের অর্থের সংকোচন ঘটে (সু+নজর = সুনজর)।

    Find Tutors

    View all Tutors