Subject

    বাংলা ভাষা

    Topic

    প্রকৃতি ও প্রত্যয়

    ‘উক্ত’- এর সঠিক প্রকৃতি-প্রত্যয় -

    ক)
    √বচ্ + ক্ত
    খ)
    বপ্ + ক্ত
    গ)
    উচ্ + ক্ত
    ঘ)
    উপ্ + ক্ত

    Explanation

    ক) ক্ত-প্রত্যয় যুক্ত হলে নিম্নলিখিত ধাতুর অন্ত্যস্বর ‘ই’ কার হয়। যেমন পঠিত। এরূপ – লিখিত, বিদিত, বেষ্টিত, চলিত, পতিত, লুণ্ঠিত, ক্ষুধিত, শিক্ষিত ইত্যাদি। √পঠ+ক্ত=(পঠ+ই+ত) (খ) ক্ত প্রত্যয় যুক্ত হলে, ধাতুর অন্তস্থিত ‘চ’ ও ‘জ’ স্থলে ‘ক’ হয়। যেমন- √সিচ্+ক্ত-(সিক্+ত) সিক্ত। এরূপ-√মুচ্+ক্ত-মুক্ত, √ভুজ+ক্ত-ভুক্ত, √বচ্ + ক্ত - উক্ত (গ) এ ছাড়া ক্ত প্রত্যয় পরে থাকলে ধাতুর মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন হয়। এখানে এরূপ কয়েকটি প্রকৃতি- প্রত্যয়ের উদাহরণ দেওয়া হলো। যেমন- √গম্‌+ক্ত = গত, √গ্রন্থ +ক্ত = গ্রথিত, √চুর্+ক্ত – চূর্ণ, √ছিদ্+ক্ত=ছিন্ন, √জন্+ক্ত=জাত, √দা+ক্ত=দত্ত, √দহ্‌+ক্ত=দগ্ধ, √বচ্+ক্ত=উক্ত, √বপ্+ক্ত=উপ্ত, √মুহ+ক্ত-মুগ্ধ, √যু+ক্ত-যুদ্ধ, √লভ্‌+ক্ত-লব্ধ, √স্বপ্+ক্ত-সুপ্ত, √সৃজ্+ক্ত-সৃষ্ট, √হন্+ক্ত- হত ইত্যাদি।

    Find Tutors

    View all Tutors