উক্তি পরিবর্তনে অর্থের সংগতি রাখার জন্য কোন পদের পরিবর্তন হয়?
Reading
ক)
বিশেষ্য
খ)
সর্বনাম
গ)
বিশেষণ
ঘ)
অব্যয়
Explanation
উক্তি পরিবর্তনের নিয়ম: ১. উদ্ধরণি চিহ্ন (‘ ’/“ ”) তুলে দিতে হবে এবং প্রথম উদ্ধরণ চিহ্নের জায়গায় ‘যে’ সংযোজক অব্যয় বসাতে হবে। যেমন- - প্রত্যক্ষ : রিপন বলল, ‘আমি খেলছি।’ - পরোক্ষ : রিপন বলল যে, সে খেলছে। ২. প্রয়োজন অনুযায়ী সর্বনামের পরিবর্তন করতে হয়। যেমন- - প্রত্যক্ষ : রিপন বলল, ‘ আমি খেলছি।’ - পরোক্ষ : রিপন বলল যে, সে খেলছে। ৩. প্রয়োজন অনুযায়ী ক্রিয়াপদের পরিবর্তন করতে হবে। যেমন- - খোকন বলল, ‘আমি খাচ্ছি ।’ - খোকন বলল যে, সে খাচ্ছে । ৪. প্রত্যক্ষ উক্তিতে কোন চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে উক্তির কালের কোনো পরিবর্তন হয় না। যেমন- - শিক্ষক বলেছিলেন, ‘সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে।’ - শিক্ষক বলেছিলেন যে, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে।