Subject
বাংলা সাহিত্য
Topic
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা কোনটি?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা কোনটি?
ক)
কীর্তিবিলাসখ)
হুতোম প্যাঁচার নকশাগ)
মরুশিখাঘ)
বর্ণ পরিচয়Explanation
বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বাংলা বর্ণশিক্ষার প্রাথমিক পুস্তিকা। ১৮৫৫ খ্রিস্টাব্দের এপ্রিলে প্রকাশিত হয় বর্ণপরিচয় প্রথম ভাগ এবং একই বছর জুনে প্রকাশিত হয় বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ। প্যারীচরণ সরকার ও বিদ্যাসাগর একদা সিদ্ধান্ত করেন যে, তাঁরা ইংরেজি ও বাংলায় বর্ণশিক্ষা বিষয়ক প্রাথমিক পুস্তিকা লিখবেন। তদনুসারে প্যারীচরণ First Book of Reading এবং বিদ্যাসাগর ‘বর্ণপরিচয় প্রথম ভাগ’ প্রকাশ করেন। বিদ্যাসাগর মফস্বলে স্কুল পরিদর্শনে যাওয়ার সময় পালকিতে বসে বর্ণপরিচয়ের পাণ্ডুলিপি তৈরি করেছিলেন। দুই পয়সা মূল্যের এই ক্ষুদ্রাকার পুস্তিকার প্রকাশ ছিল বাংলার শিক্ষাজগতে এক যুগান্তকারী ঘটনা। এই পুস্তিকায় বিদ্যাসাগর বাংলা বর্ণমালাকে সংস্কৃত ভাষার অযৌক্তিক শাসন থেকে মুক্ত করে যুক্তি ও প্রায়োগিক বাস্তবতায় বর্ণমালার সংস্কার-সাধনে প্রবৃত্ত হন।Related questions
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহন করেন-কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী?ঈশ্বচন্দ্র বিদ্যাসাগরের রম্য রচনা কোনটি ?শকুন্তলা কে অনুবাদ করেন?'বর্ণপরিচয়' এর লেখক কে?"বেতার পঞ্চবিংশতি" কার রচিত গ্রন্থ ?নিচের কোনটি উইলিয়াম শেকসপিয়রের গ্রন্থের অনুবাদ ?ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তিবিলাস’ কোন ধরনের রচনা?
