Subject
বাংলাদেশ বিষয়াবলি
Topic
ইতিহাস ও সংস্কৃতি
''ইস্ট ইন্ডিয়া কোম্পানি'' কত বছর ভারত শাসন করে?
''ইস্ট ইন্ডিয়া কোম্পানি'' কত বছর ভারত শাসন করে?
ক)
প্রায় ২০০ বছরখ)
প্রায় ১০০ বছরগ)
প্রায় ১৫০ বছরঘ)
প্রায় ৩০০ বছরExplanation
- ১৬০০ সালের ২৮ ডিসেম্বর ইংল্যান্ডের রাণী প্রথম এলিজাবেথের অনুমোদনক্রমে পূর্ব ভারতে বাণিজ্য করার জন্য ২১৮ জন ইংরেজ বণিক একত্রিত হয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। - ১৭৫৭ সালে পলাশী যুদ্ধের পর ইস্ট-ইন্ডিয়া কোম্পানি গভর্নরের মাধ্যমে ভারতবর্ষে বৃটিশ শাসনের সূত্রপাত করে। - এতে ১ম গভর্নর নিযুক্ত হন লর্ড ক্লাইভ (১৭৫৭-১৭৬০) আর শেষ গভর্নর ওয়ারেন হেস্টিংস (১৭৭২-১৭৭৪)। - ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য ১৭৭৩ সালে ব্রিটিশ পার্লামেন্টে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়। - এই আইনে গভর্নর পদ থেকে গভর্নর জেনারেল পদ সৃষ্টি করা হয়। - এতে ১ম গভর্নর জেনারেল নিযুক্ত হন ওয়ারেন হেস্টিংস (১৭৭৪-১৭৮৫)। - শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং (১৮৫৬-১৮৫৮)। - ১৮৫৮ সালের ‘ভারত শাসন আইন পাসের মাধ্যমে রানি ভিক্টোরিয়া ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটান এবং জেনারেল পদ পরিবর্তন করে ভাইসরয় রাখেন। - অর্থাৎ প্রায় ১০০ বছরের মতো কোম্পানির শাসন ছিল, এরপর শাসন ব্যবস্থা সরাসরি ব্রিটিশ সরকারের অধিনে চলে যায়। - ''ইস্ট ইন্ডিয়া কোম্পানি'' না বলে ইংরেজ/ব্রিটিশদের বলা হলে তখন ২০০ বছর উত্তর হতো।Related questions
ইউরোপ থেকে সমুদ্র পথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত কোন সালে?ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কাল -প্রথম ইউরোপীয় হিসেবে জলপথে ভারতবর্ষে আগমনকারী কে?ইস্ট ইন্ডিয়া কোম্পানী কত সালে গঠিত হয়?ইস্ট ইন্ডিয়া কোম্পানীর শাসনের অবসান হয় কখন?ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের শাসনভার লাভ করে-'পণ্ডিচেরী' উপনিবেশটি কারা স্থাপন করে?কারা ‘ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ গঠন করেন?
