Subject

    বিগত বছরের প্রশ্ন

    Topic

    বিসিএস ৪৮ তম (Special) (Medical Science)

    ইসমাইল হোসেন সিরাজীর কোন কাব্যটি বাজেয়াপ্ত হয়?

    ক)
    'অনল প্রবাহ'
    খ)
    'আকাঙ্ক্ষা'
    গ)
    'উদ্বোধন'
    ঘ)
    'নব উদ্দীপনা'

    Explanation

    • ইসমাইল হোসেন সিরাজীর 'অনল প্রবাহ' কাব্যটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল। • ' অনল প্রবাহ' কাব্য সংক্রান্ত তথ্য: - সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত একটি মুসলিম জাগরণমূলক কাব্যগ্রন্থ, যা প্রথম প্রকাশিত হয় ১৯০০ সালে। - এতে মুসলমানদের সামাজিক ও রাজনৈতিক দুরবস্থা তুলে ধরে ইংরেজ শাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে, যার মূল বার্তা— “যা চলে গেছে তার জন্য শোক বৃথা, বরং জাতির হৃতগৌরব উদ্ধারের প্রচেষ্টাই মুখ্য।” - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ‘ভারত ভিক্ষা’ ও ‘ভারত বিলাপ’-এর প্রভাব এতে পরিলক্ষিত হয়। - ১৩১৫ বঙ্গাব্দে কাব্যটির পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হলে তৎকালীন ব্রিটিশ সরকার বইটি বাজেয়াপ্ত করে ও সিরাজীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। - তিনি চন্দননগরে আত্মগোপন করেন এবং পরবর্তীতে আত্মসমর্পণ করলে তাঁকে সরকারবিরোধী লেখা প্রচারের অভিযোগে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়। - প্রথম সংস্করণে ‘অনল-প্রবাহ’, ‘তুর্যধ্বনি’, ‘মূর্ছনা’, ‘বীর-পূজা’, ‘অভিভাষণ’, ‘মরক্কো-সঙ্কটে’, ‘আমীর-আগমনে’, ‘দীপনা’ ও ‘আমীর-অভ্যর্থনা’—এই নয়টি কবিতা অন্তর্ভুক্ত ছিল। ------------------------------------- ------------------------------------- • ইসমাইল হোসেন সিরাজী একজন লেখক ও কৃষক নেতা। - তিনি সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন, এ কারণেই তিনি তাঁর নামের সঙ্গে ‘সিরাজী’ উপাধি যুক্ত করেন । - সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ১৮৮০ খ্রিস্টাব্দে সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। • তাঁর উল্লেখযোগ্য কাব্য গ্রন্থ - অনল প্রবাহ (১৯০০), - আকাঙ্ক্ষা (১৯০৬), - উচ্ছ্বাস (১৯০৭), - সঙ্গীত সঞ্জীবনী (১৯১৬), - প্রেমাঞ্জলি (১৯১৬), - উদ্বোধন (১৯০৭), - নব উদ্দীপনা (১৯০৭), - স্পেন বিজয় কাব্য (১৯১৪)। • তাঁর রচিত উপন্যাস: - তারাবাঈ, - ফিরোজা বেগম, - রায়নন্দিনী, - নূরুদ্দীন। • তাঁর রচিত প্রবন্ধ: - তুর্কি নারী জীবন, - স্বজাতি প্রেম, - স্পেনীয় মুসলান সভ্যতা। • ভ্রমণ কাহিনী: - তুরস্ক ভ্রমণ। উৎস: বাংলাপিডিয়া ও বাংলা সাহিত্যের ইতিহাস।

    Find Tutors

    View all Tutors