- 'ইসক্রা' কাব্যগ্রন্থটি রচনা করেছেন নির্মলেন্দু গুণ। এটি ১৯৮৪ সালে প্রকাশিত হয় এবং এতে কবি তার বিপ্লবী চেতনা, সমাজতান্ত্রিক আদর্শ এবং সংগ্রামী মনোভাবকে তুলে ধরেছেন। - নির্মলেন্দু গুণ ১৯৪৫ সালে নেত্রকোনার বারহাট্টার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন। - নির্মলেন্দু গুণ এর সম্পূর্ণ নাম ‘নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী’। - বাংলাদেশের কবিদের কবি বলা হয় নির্মলেন্দু গুণ কে। - তাঁকে ১৯৮২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়। - এছাড়া ১৯৮২ সালেই আলাওল সাহিত্য পুরস্কার, ২০০১ সালে একুশে পদক প্রদান করা হয়। নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থগুলো - • প্রেমাংশুর রক্ত চাই, • না প্রেমিক না বিপ্লবী, • দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, • ও বন্ধু আমার, • চাষাভূষার কাব্য, • পৃথিবীজোড়া গান, • দূর হ দুঃশাসন, • ইসক্রা , • নেই কেন সেই পাখি, • মুজিব-লেনিন-ইন্দিরা, • শিয়রে বাংলাদেশ ইত্যাদি।