Subject

    সাধারণ বিজ্ঞান

    Topic

    অন্যান্য

    ইয়াবা কি?

    ক)
    খেলনা
    খ)
    কোম্পানি
    গ)
    উত্তেজক ওষুধ
    ঘ)
    স্থান

    Explanation

    ইয়াবা হলো একধরনের মাদক। এটি মেথাফেটামাইন ও ক্যাফেইনের মিশ্রণ। ইয়াবার মূল শব্দের উত্পত্তি থাই ভাষা থেকে। এর সংক্ষিপ্ত অর্থ ‘পাগলা ওষুধ’। অনেকে একে বলে থাকেন ‘ক্রেজি মেডিসিন’। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ইয়াবা আবিষ্কার করা হয়। দীর্ঘ সময় ধরে যুদ্ধক্ষেত্রে থাকা সেনাদের ক্লান্তি দূর করে তাঁদের মধ্যে উদ্দীপনা ফিরিয়ে আনতে জার্মান প্রেসিডেন্ট অ্যাডলফ হিটলারের আদেশে ইয়াবা আবিষ্কৃত হয়। টানা পাঁচ মাসের চেষ্টায় দেশটির বিজ্ঞানীরা এটি তৈরি করেন। ইয়াবার মূল উপাদান মেথঅ্যামফিটামিন। চিকিত্সকেরা জানিয়েছেন, ইয়াবা সেবনে মস্তিষ্ক, হূদযন্ত্রসহ শরীরের যেকোনো অঙ্গই আক্রান্ত হতে পারে। ধীরে ধীরে এটি অকেজো করে দেয় পুরো শরীর, মন ও মানসিকতার। ইয়াবা আসক্তির কারণে মস্তিষ্কের বিকৃতিও হতে পারে। ইয়াবা উত্পাদনে শীর্ষে রয়েছে মিয়ানমার।

    Find Tutors

    View all Tutors