Subject

    আন্তর্জাতিক বিষয়াবলি

    Topic

    ব্যক্তিত্ব ও পুরস্কার

    ইতিহাসের একমাত্র নারী হিসেবে পদার্থ ও রসায়নে নোবেল পেয়েছেন কে?

    ক)
    মেরি কুরি
    খ)
    রোজালিন্ড ফ্রাঙ্কলিন
    গ)
    ডোরোথি হজকিন
    ঘ)
    লিসা মেইন

    Explanation

    - মেরি কুরি  ছিলেন একজন পোলিশ-জন্মগ্রহণকারী ফরাসি পদার্থবিদ। - তেজস্ক্রিয়তা নিয়ে তাঁর অবিস্মরণীয় কাজের জন্য তিনি বিখ্যাত। - তিনি প্রথম নারী হিসেবে নোবেল পুরস্কার জয় করেন এবং একমাত্র নারী যিনি দুটি ভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কার লাভ করেছেন। - ১৯০৩ সালে পদার্থবিজ্ঞানে হেনরি বেকারেল ও তাঁর স্বামী পিয়েরে কুরির সাথে যৌথভাবে নোবেল পুরস্কার অর্জন করেন। - পরবর্তীতে, ১৯১১ সালে রসায়নে নোবেল পুরস্কার অর্জন করেন, যা একমাত্র তাঁর নামেই ছিল। - এই দুটি ক্ষেত্রে পুরস্কার পাওয়া তাঁকে ইতিহাসে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে। নোবেল পুরস্কার ২০২৪ • মোট বিজয়ী : ১১ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। • পুরুষ ১০ ও নারী ১। • পুরস্কার- প্রত্যেক বিভাগের নোবেলজয়ী প্রত্যেকে পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (বাংলাদেশি টাকায় ১২ কোটি ৮০ লাখ)। • নোবেলজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে আগামী ১০ ডিসম্বর আলফ্রেড নোবেলের মৃত্যু দিবসে। বিষয় ও পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম, দেশ, অবদান ও ঘোষণাকারী প্রতিষ্ঠান: • চিকিৎসাবিজ্ঞান বা শরীরতত্ত্ব: ১) ভিক্টর অ্যামব্রোস (যুক্তরাষ্ট্র) ২) গ্যারি রাভকুন (যুক্তরাষ্ট্র) অবদান: মাইক্রো আরএনএ আবিষ্কার এবং ট্রান্সক্রিপশন পরবর্তী জিন নিয়ন্ত্রণে। ঘোষণা: ক্যারোলিনস্কা ইনস্টিটিউট • পদার্থবিজ্ঞান: ১) জন জে হপফিল্ড (যুক্তরাষ্ট্র) ২) জিওফ্রে ই হিন্টন (কানাডা) অবদান: কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভবপর করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য। ঘোষণা: দ্য রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স • রসায়ন: ১) ডেভিড বেকার (যুক্তরাষ্ট্র) [অবদান:কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য] ২) ডেমিস হাসাবিস (যুক্তরাজ্য) ৩) জন এম জাম্পার (যুক্তরাজ্য) অবদান (২ ও ৩) : প্রোটিনের গঠনে ভবিষ্যদ্বাণীর জন্য ঘোষণা: দ্য রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স • সাহিত্য: ১) হান ক্যাং (দ. কোরিয়া) অবদান: তীক্ষ্ম কাব্যিক গদ্যের জন্য যা ঐতিহাসিক আঘাতের মুখোমুখি হয়ে মানবজীবনের ভঙ্গুরতা প্রকাশ করে ঘোষণা: সুইডিশ একাডেমি • শান্তি: ১) নিহন হিদানকিও (জাপান) [প্রতিষ্ঠান] অবদান: পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টায় ঘোষণা: নরওয়েজিয়ান নোবেল কমিটি • অর্থনীতি: ১) ড্যারন আসেমোগলু (যুক্তরাষ্ট্র) ২) সাইমন জনসন (যুক্তরাষ্ট্র) ৩) জেমস রবিনসন (যুক্তরাষ্ট্র) অবদান: বিভিন্ন দেশের মধ্যে সম্পদের বৈষম্য নিয়ে গবেষণার জন্য ঘোষণা: দ্য রয়‍্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স

    Find Tutors

    View all Tutors