Subject
ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
Topic
ভূগোল - বাংলাদেশ
'ইউরোপের ককপিট' বলা হয় কোন দেশকে ?
'ইউরোপের ককপিট' বলা হয় কোন দেশকে ?
ক)
বেলজিয়ামখ)
ফ্রান্সগ)
জার্মানিঘ)
ফিনল্যান্ডExplanation
বেলজিয়াম উত্তর-পশ্চিম ইউরোপের একটি দেশ। এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র। এটি ইউরোপের ক্ষুদ্রতম ও সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলির একটি। বেলজিয়াম ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য। এটি ইউরোপের সর্বাধিক নগরায়িত দেশ; এখানকার ৯৭% লোক শহরে বাস করে। নেদারল্যান্ডস ও লুক্সেমবুর্গের সাথে মিলে বেলজিয়াম নিচু দেশগুলি গঠন করেছে। দেশটির নাম বেল্গায়ে নামের এক কেল্টীয় জাতির নাম থেকে এসেছে। এই জাতিটি এখানকার আদি অধিবাসী ছিল; খ্রিস্টপূর্ব ৫৭ অব্দে জুলিয়াস সিজার এলাকাটি দখল করে নেন। ব্রুসেল শহরটি বেলজিয়ামের রাজধানী ও বৃহত্তম শহর। ইউরোপীয় কমিশন, ন্যাটো এবং বিশ্ব শুল্ক সংস্থার সদর দপ্তর ব্রাসেল্স-এ অবস্থিত। - এছাড়া ইউরোপীয় পার্লমেন্টের নতুন ভবন এখানে অবস্থিত। - ইউরোপীয় পার্লমেন্টের আদি ভবন ফ্রান্সের স্ট্রাসবুর্গে অবস্থিত। - বেলজিয়াম ইউরো জোন-এ অবস্থিত এবং এর মুদ্রা ইউরো। ইউরো প্রবর্তনের পূর্বে বেলজিয়ামের মূদ্রার নাম ছিল বেলজিয়াম ফ্রাঁ। - ভৌগলিক উপনাম অনুসারে উইরোপের ককপিট/রণক্ষেত্র- বেলজিয়াম, - ইউরোপের ক্রীড়াভূমি-সুইজারল্যান্ড।Related questions
বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত?বাংলাদেশের শীতলতম স্থান কোনটি?বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলায় নীচু ভূমির (Low land) পরিমাণ সবচেয়ে বেশী-বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি?বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি?বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত?ভারতের কতটি ‘ছিটমহল’ বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে?বাংলাদেশ ভারত সমুদ্রসীমা মামলার রায় হয় কোথায়?
