Subject
সাধারণ বিজ্ঞান
Topic
সাধারণ আলোচনা
ইউরেনিয়ামকে নিউট্রন দিয়ে আঘাত করলে কোন শক্তি উৎপন্ন হয়?
ইউরেনিয়ামকে নিউট্রন দিয়ে আঘাত করলে কোন শক্তি উৎপন্ন হয়?
ক)
তাপশক্তিখ)
যান্ত্রিক শক্তিগ)
রাসায়নিক শক্তিঘ)
পারমাণবিক শক্তিExplanation
প্রকৃতিতে বিভিন্ন প্রকার শক্তি রয়েছে, এবং এ সকল শক্তি একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। এক প্রকার শক্তিকে অন্য প্রকার শক্তিতে রূপান্তরিত করা সম্ভব। এ প্রক্রিয়াকে শক্তির রূপান্তর বলে। নিচে শক্তির রূপান্তরের কিছু উদাহরণ দেয়া হল: আমরা যখন কথা বলি তখন শব্দশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। বিদ্যুৎ শক্তি থেকে তাপ ও আলোক শক্তি: বৈদ্যুতিক বাল্বের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হলে ফিলামেন্ট উত্তপ্ত হয় এবং আলো উৎপন্ন হয়। এতে বিদ্যুৎ শক্তি তাপে এবং তাপশক্তি আলোকশক্তিতে রূপান্তরিত হয়। বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি: বিদ্যুৎ শক্তি দ্বারা পাখা চালানো হয়। এ ক্ষেত্রে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে পরিণত হয়। রাসায়নিক শক্তি থেকে তাপশক্তি: কয়লা পোড়ানোর ফলে তাপশক্তি উৎপন্ন হয়। রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে এ তাপ উৎপন্ন হয়। এ ক্ষেত্রে রাসায়নিক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়। বিদ্যুৎ শক্তি থেকে শব্দ শক্তি: বৈদ্যুতিক ঘণ্টা বাজানোর মাধ্যমে শব্দ উৎপন্ন হয়। এতে বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। বিদ্যুৎ শক্তি থেকে চুম্বক শক্তি: কাঁচা লোহার উপর অন্তরীত তামার তার জড়িয়ে বিদ্যুৎ চালনা করলে লোহাটি চুম্বকে পরিণত হয়। এতে বিদ্যুৎ শক্তি চুম্বক শক্তিতে রূপান্তরিত হয়। তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি: কয়লা পোড়ানোর ফলে তাপ উৎপন্ন হয়, যা পানিকে বাষ্পে পরিণত করে এবং টারবাইন চালিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এতে তাপশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি: ফটোগ্রাফিক ফিল্মের উপর আলো পড়লে রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে আলোক চিত্র তৈরি হয়। এতে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। যান্ত্রিক শক্তি থেকে পারমাণবিক শক্তি: ইউরেনিয়ামকে নিউট্রন দিয়ে আঘাত করলে প্রচুর পরিমাণ পারমাণবিক শক্তি উৎপন্ন হয়। এতে যান্ত্রিক শক্তি পারমাণবিক শক্তিতে রূপান্তরিত হয়। সূত্র: শক্তির উৎস ও রূপান্তর, এসএসসি সাধারণ বিজ্ঞান।Related questions
নীচের কোনটি কয়লার বিকাশের ধারাবাহিক পর্যায়?কোন বিজ্ঞানী প্রথম কোষ বিভাজনের প্রক্রিয়া প্রত্যক্ষ করেন এবং সেটা কোন সালে ঘটে?কোন রং বেশী দূর থেকে দেখা যায়?কোনটি কোষের মূল গঠন উপাদান?অ্যাক্রোলিন পরীক্ষা দ্বারা কোনটি শনাক্ত করা হয়?নোবেল শান্তি পুরষ্কারপ্রাপ্ত--দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন-সমুদ্র তলদেশে ভুমিকম্পের কারণে সৃষ্ট সামুদ্রিক ঢেউকে কী বলে?
