Subject

    সাধারণ বিজ্ঞান

    Topic

    রসায়ন বিজ্ঞান

    ইউরিয়া সারের কাঁচামাল কী?

    ক)
    প্রাকৃতিক গ্যাস
    খ)
    চুনাপাথর
    গ)
    মিথেন গ্যাস
    ঘ)
    ইলমেনাইট

    Explanation

    - ইউরিয়া সার তৈরির জন্য চার ধরনের পারমাণবিক কাঁচামাল প্রয়োজন: কার্বন (C), অক্সিজেন (O), নাইট্রোজেন (N) ও হাইড্রোজেন (H)। - প্রকৃতিতে এই পরমাণুগুলি সহজে পাওয়া যায় না, তাই যেসব অণুতে এই পরমাণুগুলি থাকে, সেগুলোকে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। - সার কারখানায় এই উপাদানগুলো সংগ্রহ করা হয় প্রাকৃতিক গ্যাস [মূল উপাদান মিথেন (CH₄)], পানি (H₂O), বাতাস (N₂) ও অক্সিজেন (O₂) থেকে। - প্রাকৃতিক গ্যাসকে পানির সাথে বিক্রিয়া (Steam Reforming) ও শিফট বিক্রিয়া (Shift Reforming) করে CO₂ এবং H₂ উৎপন্ন করা হয়। - স্টিম রিফর্মিংয়ের মাধ্যমে পাওয়া যায় সিনগ্যাস (CO এবং H₂ এর মিশ্রণ)। - শিফট বিক্রিয়ার মাধ্যমে সিনগ্যাস থেকে পাওয়া যায় কার্বন ডাইঅক্সাইড (CO₂) ও হাইড্রোজেন (H₂)। - এরপর CO₂ ও H₂ এর সাথে নাইট্রোজেন (N₂) যোগ করে অ্যামোনিয়া (NH₃) তৈরি করা হয়। - অ্যামোনিয়া (NH₃) এবং কার্বন ডাইঅক্সাইড (CO₂) মিশিয়ে উৎপন্ন হয় ইউরিয়া সার।

    Find Tutors

    View all Tutors