Subject

    Bank Exam

    Topic

    পূবালী ব্যাংক লিমিটেড (সিনিয়র অফিসার) - ৩০.০৯.২০২৩

    ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেছেন কে?

    ক)
    নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
    খ)
    রামমোহন রায়
    গ)
    হেনরি পিট্স ফরস্টার
    ঘ)
    মনোএল দা আসসুস্পসাঁও

    Explanation

    - নাথানিয়েল ব্রাসি হ্যালহেড কর্তৃক ইংরেজি ভাষায় রচিত বাংলা ভাষার দ্বিতীয় ব্যাকরণ গ্রন্থ 'A Grammar of the Bengal Language' (১৭৭৮)। - পরবর্তীতে চার্লস উইলকিনসের হুগলির মুদ্রণযন্ত্র থেকে গ্রন্থটির অংশবিশেষ বাংলায় মুদ্রিত হয়। - ভারতীয় উপমহাদেশে খ্রিস্ট ধর্ম প্রচারের লক্ষ্যে গাজীপুরের ভাওয়ালগড়ে অবস্থানকালে পতুর্গিজ ক্যাথলিক পাদ্রী মনোএল দ্য আসসুম্পসাঁউ রোমান হরফে পর্তুগিজ ভাষায় 'Vocabulario Em Idioma Bengalla, E Portuguez. Dividido Em Duas Partes' গ্রন্থটি রচনা করেন, যা বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ হিসেবে বিবেচিত। - এটি ১৭৪৩ সালে লিসবন থেকে প্রকাশিত হয়। - রাজা রামমোহন রায় রচিত 'Bengali Grammar in English Language' ১৮২৬ সালে প্রকাশিত হয়। - এটি পরবর্তীতে ১৮৩৩ সালে তিনি 'গৌড়ীয় ব্যাকরণ' নামে অনূদিত করেন, যা বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থ হিসেবে পরিচিত।

    Find Tutors

    View all Tutors