Subject

    Govt.Jobs

    Topic

    সিভিল সার্জনের কার্যালয়, কুমিল্লা (স্বাস্থ্য সহকারী) - ০১.০৩.২০২৪

    'আলালের ঘরের দুলাল' কার লেখা?

    ক)
    কালীপ্রসন্ন সিংহ
    খ)
    প্যারীচাঁদ মিত্র
    গ)
    মাইকেল মধুসূদন দত্ত
    ঘ)
    নবীন চন্দ্র সেন

    Explanation

    • প্যারীচাঁদ মিত্র কর্তৃক রচিত সাহিত্যের প্রথম উপন্যাস 'আলালের ঘরের দুলাল' (১৮৫৮)। • উপন্যাসটি ইংরেজিতে Spoiled Child নামে অনূদিত। • এটি বাংলা ভাষার প্রথম উপন্যাস, যা তিনি টেকচাঁদ ঠাকুর নামে ১৮৫৪ সাল থেকে ধারাবাহিকভাবে 'মাসিক পত্রিকায় লিখতেন। • এটি কথ্য ভাষায় লিখিত, যা 'আলালি ভাষা' নামে পরিচিত। • ধনাঢ্য বাবুরামের পুত্র মতিলাল কুসঙ্গে মিশে এবং শিক্ষার প্রতি পিতার অবহেলার কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। পিতার মৃত্যুর পর সব সম্পত্তির বিনাশ সাধন করার পর তার বোধোদয় ঘটে। ফলে হৃদয়-মন পরিবর্তিত হওয়ায় সে সৎ ও ধর্মনিষ্ঠ হয়। •  চরিত্র: মতিলাল, মোকাজান মিঞা বা ঠক চাচা, পূর্ত উকিল বটলর, অর্থলোভী বাঞ্ছারাম, তোষামোদকারী বক্রেশ্বর। • তাঁর রচিত অন্যান্য গ্রন্থঃ - 'মদ খাওয়া বড় দায়, - জাত থাকার কি উপায়' (১৮৫৯), - 'রামারঞ্জিকা' (১৮৬০), - 'গীতাঙ্কুর (১৮৬১), - 'যকিঞ্চিৎ' (১৮৬৫), - 'অভেদী' (১৮৭১), - 'ডেভিড হেয়ারের জীবনচরিত (১৮৭৮), - 'আধ্যাত্মিকা (১৮৮০), -'বামাতোষিণী' (১৮৮১), - 'কৃষিপাঠ' (১৮৬১), - The Zamindar and Royats.

    Find Tutors

    View all Tutors