Subject
বাংলা সাহিত্য
Topic
মধ্যযুগ
আলাওলের সয়ফুলমুলুক বদিউজ্জামান কাব্য রচনার পৃষ্ঠপোষক কে?
আলাওলের সয়ফুলমুলুক বদিউজ্জামান কাব্য রচনার পৃষ্ঠপোষক কে?
ক)
কৃত্তিবাস ওঝাখ)
কানাহরি দত্তগ)
কবিকঙ্কঘ)
কোরশী মাগন ঠাকুরExplanation
মধ্যযুগের সেরা মুসলিম কবি - আলাওল। তিনি রোসাঙ্গ রাজসভার কবি ছিলেন। কোরেশী মাগন ঠাকুরও রোশাঙ্গ রাজসভার বাঙ্গালি কবি ছিলেন। ' চন্দ্রাবতী ' কাব্যের রচয়িতা। তার পৈতৃক বাসস্থান চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার চক্রশালা। তার পিতা বড়াই ঠাকুর রাজসভার মন্ত্রী ছিলেন। কোরেশী মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় আলাওল যে কাব্যগুলো রচনা করেন সেগুলো হচ্ছে - 'পদ্মাবতী' ও 'সয়ফুলমুলুক বদিউজ্জামাল'। কৃত্তিবাস ওঝা: - সংস্কৃত রামায়ণের প্রথম অনুবাদক কবি। - তিনিই রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক। তাঁর রচিত রামায়ণের অন্যনাম 'শ্রীরাম পাঁচালি'। - বাল্মীকির সংস্কৃত রামায়ণ অনুসরণে কৃত্তিবাস পয়ার ছন্দে বাংলা রামায়ণ রচনা করেন। - বাংলা রামায়ণের আদি কবির নাম কৃত্তিবাস ওঝা। কানাহরি দত্ত: - মনসামঙ্গল কাব্যধারার আদি কবি হচ্ছেন - কানাহরি দত্ত। - কানাহরি দত্তের নাম পাওয়া যায় বিজয় গুপ্তের পদ্মাপুরণ বা মনসামঙ্গলে। কবিকঙ্কন: - চণ্ডীমঙ্গল কাব্যধারার সর্বশ্রেষ্ঠ কবি কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। - জমিদার রঘুনাথ সভাসদরূপে থাকাকালীন তাঁর নির্দেশে মুকুন্দুরাম ‘শ্রীশ্রীচণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন। রঘুনাথ কবিপ্রতিভার স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘কবিকঙ্কন’ উপাধি দেন।Related questions
মঙ্গলকাব্য সৃষ্টির উদ্দেশ্য কি ছিল?'তাপসমালা' কার রচিত?শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?মুরারীগুপ্তের কাব্যের প্রকৃত নাম কি?মধ্যযুগের শেষ কৰি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?কোন কবির মাধ্যমে অনুবাদ সাহিত্যের জয়যাত্রা শুরু করে?বাংলাসাহিত্যের প্রথম জীবনী সাহিত্য কোনটি?মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক-এর প্রভাব অপরিসীম?
