Subject

    বাংলা সাহিত্য

    Topic

    মধ্যযুগ

    আলাওলের 'পদ্মাবতী পুঁথি' প্রথম সম্পাদনা করেছেন--

    ক)
    ডঃ আহমদ শরীফ
    খ)
    ডঃ সুকুমার সেন
    গ)
    ডঃ মুহম্মদ এনামুল হক
    ঘ)
    আবদুল করিম সাহিত্য বিশারদ

    Explanation

    আবদুল করিম সাহিত্যবিশারদ পেশা হিসেবে শিক্ষকতা করেছেন। তিনি আমৃত্যু নিরলসভাবে পুঁথি সংগ্রহ করেছেন। মধ্যযুগীয় মুসলিম সাহিত্যিকদের কর্ম তার আগ্রহের বিষয় ছিল। - বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ১৯২০-২১ সালে দুই খন্ডে তার লেখা বাংলা পুঁথির তালিকা ‘বাঙালা প্রাচীন পুঁথির বিবরণ’ শিরোনামে প্রকাশিত হয়। - ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে রক্ষিত পুঁথির তালিকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ‘পুঁথি পরিচিতি’ শিরোনামে প্রকাশিত হয়েছে। - তিনি ১১টি প্রাচীন বাংলা গ্রন্থ সম্পাদনা ও প্রকাশ করেছেন। চট্টগ্রামের ইতিহাস ও সংস্কৃতির ওপর ‘ইসলামাবাদ’ নামে তার লেখা বই রয়েছে। - তিনি ও মুহম্মদ এনামুল হক যৌথভাবে ‘আরাকান রাজসভায় বাঙ্গালা সাহিত্য’ শিরোনামে গ্রন্থ রচনা করেছেন। তার উল্লেখযোগ্য সম্পাদিত পুঁথিগুলোর মধ্যে ‘জ্ঞানসাগর’, ‘গোরু বিজয়’, ‘মৃগলব্ধ’, ‘সারদা মুকুল’ ইত্যাদি অন্যতম।   - তিনি আলাওলের ‘পদ্মাবতী’ পুঁথির সম্পাদনা করেন।

    Find Tutors

    View all Tutors