Subject

    বাংলা সাহিত্য (ব্যাকরণ ছাড়া)

    Topic

    প্রাচীন যুগ ও মধ্যযুগ

    আলাউদ্দীন হুসেন শাহ বাংলা সাহিত্যে কী কারণে খ্যাতিমান ?

    ক)
    শাসনকর্তা হিসেবে
    খ)
    বাংলা ভাষার স্কুল প্রতিষ্ঠার জন্য
    গ)
    অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য
    ঘ)
    সালতানাৎ প্রতিষ্ঠার জন্য

    Explanation

    ১৪৯৩ সালে সৈয়দ হোসেন নামের এক উজির হাবসি সুলতান শামসুদ্দিন মুজাফফর শাহকে হত্যা করে বাংলায় হাবসি শাসনের অবসান ঘটান। সৈয়দ হোসেন ১৪৯৩ সালে বাংলার সিংহাসনে আরোহণ করে আলাউদ্দিন হুসেন শাহ নামধারণ করেন। আলাউদ্দীন হোসেন শাহের শাসনামলে বাংলা সাহিত্য বেশ সমৃদ্ধি লাভ করে। হোসেন শাহের অধীন চট্টগ্রামের শাসক পরাগল খানের পৃষ্ঠপোষকতায় কবীন্দ্র পরমেশ্বর তার পান্ডববিজয় রচনা করেন। এটি মহাভারতের একটি বাংলা সংস্করণ। একইভাবে পরাগল খানের উত্তরাধিকারী হিসেবে চট্টগ্রামের গভর্নর হওয়া তার পুত্র ছুটি খানের পৃষ্ঠপোষকতায় শ্রীকর নন্দী মহাভারতের আরেকটি সংস্করণ বাংলায় রচনা করেন। বাংলা অনুবাদ সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত নাম ‘আলাউদ্দিন হুসেন শাহ। তাঁর পৃষ্ঠপোষকতায় বিপ্রদাস পিপিলাই ‘মনসাবিজয়’ এবং জৈনুদ্দীন ‘রসুলবিজয়’ কাব্য রচনা করেন।

    Find Tutors

    View all Tutors