Subject
বাংলা সাহিত্য
Topic
মধ্যযুগ
আলাউদ্দীন হুসেন শাহ বাংলা সাহিত্যে কী কারণে খ্যাতিমান ?
আলাউদ্দীন হুসেন শাহ বাংলা সাহিত্যে কী কারণে খ্যাতিমান ?
ক)
শাসনকর্তা হিসেবেখ)
বাংলা ভাষার স্কুল প্রতিষ্ঠার জন্যগ)
অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্যঘ)
সালতানাৎ প্রতিষ্ঠার জন্যExplanation
১৪৯৩ সালে সৈয়দ হোসেন নামের এক উজির হাবসি সুলতান শামসুদ্দিন মুজাফফর শাহকে হত্যা করে বাংলায় হাবসি শাসনের অবসান ঘটান। সৈয়দ হোসেন ১৪৯৩ সালে বাংলার সিংহাসনে আরোহণ করে আলাউদ্দিন হুসেন শাহ নামধারণ করেন। আলাউদ্দীন হোসেন শাহের শাসনামলে বাংলা সাহিত্য বেশ সমৃদ্ধি লাভ করে। হোসেন শাহের অধীন চট্টগ্রামের শাসক পরাগল খানের পৃষ্ঠপোষকতায় কবীন্দ্র পরমেশ্বর তার পান্ডববিজয় রচনা করেন। এটি মহাভারতের একটি বাংলা সংস্করণ। একইভাবে পরাগল খানের উত্তরাধিকারী হিসেবে চট্টগ্রামের গভর্নর হওয়া তার পুত্র ছুটি খানের পৃষ্ঠপোষকতায় শ্রীকর নন্দী মহাভারতের আরেকটি সংস্করণ বাংলায় রচনা করেন। বাংলা অনুবাদ সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত নাম ‘আলাউদ্দিন হুসেন শাহ। তাঁর পৃষ্ঠপোষকতায় বিপ্রদাস পিপিলাই ‘মনসাবিজয়’ এবং জৈনুদ্দীন ‘রসুলবিজয়’ কাব্য রচনা করেন।Related questions
মঙ্গলকাব্য সৃষ্টির উদ্দেশ্য কি ছিল?'তাপসমালা' কার রচিত?শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?মুরারীগুপ্তের কাব্যের প্রকৃত নাম কি?মধ্যযুগের শেষ কৰি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?কোন কবির মাধ্যমে অনুবাদ সাহিত্যের জয়যাত্রা শুরু করে?বাংলাসাহিত্যের প্রথম জীবনী সাহিত্য কোনটি?মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক-এর প্রভাব অপরিসীম?
