Subject

    বাংলা সাহিত্য

    Topic

    গ্রন্থ ও গ্রন্থকার

    'আলবেরুনী' গ্রন্থের রচয়িতা কে?

    ক)
    সত্যেন সেন
    খ)
    মাহমুদ শাহ
    গ)
    সত্যেন্দ্রনাথ দত্ত
    ঘ)
    হুমায়ুন আজাদ

    Explanation

    - সত্যেন সেন ছিলেন একাধারে সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিক। - ১৯০৭ সালের ২৮ মে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার সোনারঙ গ্রামে তাঁর জন্ম। - সন্ত্রাসবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তিনি ১৯৩১ সালে গ্রেফতার হয়ে কারাবরণ করেন এবং জেলে থেকেই বাংলা সাহিত্যে এম.এ পাস করেন। - ১৯৫৪ সালে দৈনিক সংবাদ-এ সহকারী সম্পাদক হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর সাংবাদিক জীবন শুরু হয়। - তিনি প্রগতি লেখক ও শিল্পী সংঘের সংগঠক এবং উদীচী (১৯৬৯) সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা। - তিনি ছিলেন রবীন্দ্রসঙ্গীত ও গণসঙ্গীতের সুকণ্ঠ গায়ক এবং গণসঙ্গীত রচয়িতা। - তিনি উপন্যাসের জন্য ‘বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার’ (১৯৭০) লাভ করেন। - ১৯৮১ সালের ৫ ডিসেম্বর পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনএ তাঁর মৃত্যু হয়। - তাঁর রচিত গ্রন্থ সংখ্যা প্রায় চল্লিশ। উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ: - উপন্যাস ভোরের বিহঙ্গী (১৯৫৯), - অভিশপ্ত নগরী (১৯৬৭), - পদচিহ্ন, (১৯৬৮), - পাপের সন্তান (১৯৬৯), - কুমারজীব, (১৯৬৯), - বিদ্রোহী কৈবর্ত (১৯৬৯), - পুরুষমেধ (১৯৬৯), - আলবেরুনী (১৯৬৯), - মা (১৯৬৯), - অপরাজেয় (১৯৭০), - রুদ্ধদ্বার মুক্তপ্রাণ (১৯৭৩); - ইতিহাস মহাবিদ্রোহের কাহিনী (১৯৫৮), - বাংলাদেশের কৃষকের সংগ্রাম (১৯৭৬), - মানবসভ্যতার ঊষালগ্নে (১৯৬৯), - ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভূমিকা (১৯৮৬); - শিশুসাহিত্য পাতাবাহার (১৯৬৭), - অভিযাত্রী (১৯৬৯); - বিজ্ঞান আমাদের এই পৃথিবী (১৯৬৭), - এটমের কথা (১৯৬৯); - জীবনী মনোরমা মাসীমা (১৯৭০), - সীমান্তসূর্য আবদুল গাফফার খান (১৯৭৬) ইত্যাদি।

    Find Tutors

    View all Tutors