Subject

    আন্তর্জাতিক বিষয়াবলি

    Topic

    দিবস ও রেকর্ড

    আর্যদের ধর্মগ্রন্থের নাম কী ছিল?

    ক)
    মহাভারত
    খ)
    রামায়ন
    গ)
    গীতা
    ঘ)
    বেদ

    Explanation

    পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্মের নাম সনাতন ধর্ম। “সনাতন ” শব্দের অর্থ- শাশ্বত অর্থাৎ যা আগে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই সনাতন ধর্মই বর্তমান হিন্দু ধর্ম। হিন্দু ধর্মের উৎপত্তির একটা ইতিহাস আছে। আমাদের এ হিন্দু জাতির উৎপত্তি হয়েছে আর্য জাতি থেকে। আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম বেদ। বেদ রচিত হয়েছিল আর্যরা ভারতে আসার পরে। বেদের রচনাকাল নিয়ে পন্ডিতদের মধ্যে মতভেদ আছে।জার্মান পন্ডিত ম্যাক্সমূলারের মতে বেদের আবির্ভাব কাল ১২০০ খ্রিষ্টপূর্বাব্দ কিন্তু পণ্ডিত ডিন্টারনিৎসের মতে ২৫০০-২০০০ খ্রিষ্টপূর্বাব্দ। তবে ভারতীয় পন্ডিত বালগঙ্গাঁধর তিলক বলেন- খ্রিষ্টপূর্ব ৪০০০ অব্দে বেদের আবির্ভাব বেদের রচনাকালে নিয়ে মতভেদ থাকলেও বেদ যে আর্যদের প্রধান ও আদি ধর্মগ্রন্থ এ নিয়ে কোন মতভেদ নেই।

    Find Tutors

    View all Tutors