Subject
বাংলাদেশ বিষয়াবলি
Topic
বাংলাদেশ অর্থনীতি
আর্থিক বছরের শেষে কোন বাজেট করা হয়?
আর্থিক বছরের শেষে কোন বাজেট করা হয়?
ক)
উদ্বৃত্ত বাজেটখ)
ঘাটতি বাজেটগ)
সম্পূরক বাজেটঘ)
সুষম বাজেটExplanation
বাংলাদেশ বিভিন্ন ধরণের বাজেটঃ রাজস্ব বাজেট (Revenue Budget): যে বাজেটে সরকারের চলতি বছরের জন্য রাজস্ব আয় ও রাজস্ব ব্যয়ের হিসাব অন্তর্ভুক্ত থাকে। এ বাজেটে ২টি খাত— রাজস্ব আয়ের খাত ও প্রশাসনিক ব্যয়ের খাত উন্নয়ন বাজেট (Development Budget): যে বাজেটে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (Annual Development Program) তথা উন্নয়নমূলক কাজের হিসাব অন্তর্ভুক্ত থাকে তাকে উন্নয়ন বাজেট বলে। উদ্বৃত্ত বাজেট (Surplus Budget) : প্রত্যাশিত ব্যয় অপেক্ষা আয় বেশি হলে তাকে উদ্বৃত্ত বাজেট বলে। যেমন: কুয়েত, নরওয়ে, ডেনমার্ক, সংযুক্ত আরব আমিরাত ইত্যাদি দেশগুলো উদ্বৃত্ত বাজেট প্রণয়ন করে। ঘাটতি বাজেট (Deficit Budget): প্রত্যাশিত আয় অপেক্ষা ব্যয় বেশি হলে তাকে ঘাটতি বাজেট বলে। যেমন: বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইত্যাদি দেশগুলো ঘাটতি বাজেট প্রণয়ন করে। সম্পূরক বাজেট (Supplementary Budget): আর্থিক বছরের শেষে সম্পূরক বাজেট করা হয় । অর্থ বছরের শেষে মূল বাজেটের তুলনায় আয় ক্ষেত্রে যে বাজেট করা হয় তাকে সম্পূরক বাজেট বলে। সংশোধিত বাজেট: বিভিন্ন খাতের আয়-ব্যয়ের সমন্বয় সাধন করে যে বাজেট তৈরি হয় তা Revised Budget. সুষম বাজেট : বাজেটে প্রত্যাশিত আয়-ব্যায় সমান হলে তাকে সুষম বাজেট বলে। অসম বাজেট : বাজেটে প্রত্যাশিত আয়-ব্যয় অসমান হলে তাকে অসম বাজেট বলে।Related questions
ইউরোপের দেশ ভ্যাটিকানে কোনো রাজনৈতিক দল নেই । কোন দেশটির সঙ্গে ভ্যাটিকানের মিল রয়েছে ?" বাংলাদেশের বাজেটঃ অর্থনীতি ও রাজনীতি " বইটির লেখক কে ?২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত কোনটি ?২০২৩-২০২৪ অর্থ বছরে জাতীয় বাজেটে সাধারণ করমুক্ত আয়সীমা কত টাকা?২০২৩-২০২৪ অর্থ বছরে জাতীয় বাজেটের আকার কত টাকা?২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব সংসদে পেশ করা হবে কবে?জাতীয় রাজস্ব বোর্ড কত সালের মধ্যে রাজস্ব সংগ্রহণের অর্থ শতভাগ ক্যাশলেস করতে চায়?২০২৩-২৪ বাজেট অনুযায়ী, প্রতিবন্ধী ভাতার পরিমাণ কত?
