Subject

    বাংলা সাহিত্য (ব্যাকরণ ছাড়া)

    Topic

    প্রাচীন যুগ ও মধ্যযুগ

    'আমীর হামজা' কাব্য রচনা করেন কে ?

    ক)
    আলাওল
    খ)
    ফকীর গরীবুল্লাহ
    গ)
    সৈয়দ হামজা
    ঘ)
    রেজাবুদ্দৌলা

    Explanation

    ☆...নাথ সাহিত্য...☆ → মধ্যযুগের একটি উল্লেখযোগ্য সাহিত্যধারা - নাথ সাহিত্য । → নাথ ধর্মের সাধনতত্ত্ব ও প্রাসঙ্গিক কাহিনী অবলম্বনে রচিত - নাথ সাহিত্য । → নাথ সাহিত্যধারা প্রধানত দুইপ্রকার - * নাথ সাহিত্য * নাথ গীতিকা → নাথ সাহিত্যের বিকাশ ঘটে - আদিনাথ, মীননাথ, হাড়িপা, কানুপা এই চার জন সিদ্ধাচার্যের অলৌকিক কাহিনী অবলম্বনে । → নাথ সাহিত্যের প্রধান কবি - শেখ ফয়জুল্লাহ । তার কাব্য ' গোরক্ষ বিজয়'। ☆...মর্সিয়া সাহিত্য...☆ → মর্সিয়া আরবী শব্দ অর্থ শোক প্রকাশ করা, মাতম করা । → মর্সিয়া সাহিত্য - কারবালার বিয়োগান্ত ঘটনা নিয়ে রচিত । → এ ধারা - আরবী থেকে ফারসি এবং ফারসি থেকে বাংলা সাহিত্যে ( সুলতানী আমলে ) প্রচলিত হয় । → মর্সিয়া সাহিত্য ধরার- - আদি কবি শেখ ফয়জুল্লাহ । তার কাব্য 'জয়নবের চৌতিশা'। - প্রধান কবি ফকীর গরীবুল্লাহ। - হিন্দু কবি রাধারমণ গোপ। → এ ধারার উল্লেখযোগ্য গ্রন্থ - জঙ্গনামা, আমীর হামজা, নবীবংশ, ইমামগণের কেচ্ছা, আফৎনামা, সংগ্রাম হোসেন। → আধুনিক যুগে এ ধারার কবি - মীর মশাররফ হোসেন ও কায়কোবাদ । [ উল্লেখ্য যে, আরবী মাগাজী কাব্যধারা থেকে উর্দু জঙ্গনামা কাব্যের উৎপত্তি, উর্দু থেকেই বাংলা জঙ্গনামা কাব্যের উৎপত্তি ] সূত্র : শীকর বাংলা সাহিত্য।

    Find Tutors

    View all Tutors