Subject

    বাংলা সাহিত্য

    Topic

    গ্রন্থ ও গ্রন্থকার

    'আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস।'- এখানে 'ওর' বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন?

    ক)
    শেখ নাসেরকে
    খ)
    শেখ কামালকে
    গ)
    শেখ হাসিনাকে
    ঘ)
    শেখ রেহেনাকে

    Explanation

    -জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকাহিনী ভিত্তিক রচনা ‘অসমাপ্ত আত্মজীবনী'। -২০০৪ সালে বঙ্গবন্ধুর হাতে লেখা চারটি খাতা আকস্মিকভাবে তাঁর কন্যা দেশরত্ন শেখ হাসিনার হস্তগত হয়। মূল্যবান এ খাতাগুলিই পরবর্তীতে ‘অসমাপ্ত আত্মজীবনী' নামে জুন, ২০১২ সালে প্রকাশিত হয়। -১৯৬৬-১৯৬৯ সময়কালীন ১৯৬৭ সালের মাঝামাঝি ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ থাকা অবস্থায় বঙ্গবন্ধু তাঁর জন্ম, শৈশব ও কৈশোর থেকে ১৯৫৫ সাল পর্যন্ত রাজনৈতিক ঘটনাবলি লিখেছেন। -১৯৫২ সালে ভাষা আন্দোলন চলাকালে বঙ্গবন্ধু প্রথমে ঢাকা কেন্দ্ৰীয় কারাগারে, পরে ফরিদপুর কারাগারে অন্তরীণ ছিলেন। জেল থেকে মুক্ত হয়ে বাসায় আসার পর বঙ্গবন্ধু লিখেছেন- ‘একদিন সকালে আমি ও রেণু বিছানায় বসে গল্প করছিলাম। হাচু ও কামাল নিচে খেলছিল। হাচু মাঝে মাঝে খেলা ফেলে আমার কাছে আসে আর ‘আব্বা’ ‘আব্বা’ বলে ডাকে। কামাল চেয়ে থাকে। একসময় কামাল হাচিনাকে বলছে, “হাচু আপা, হাচু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি।” আমি আর রেণু দুজনেই শুনলাম। আস্তে আস্তে বিছানা থেকে উঠে যেয়ে ওকে কোলে নিয়ে বললাম, “আমি তোমারও আব্বা।” কামাল আমার কাছে আসতে চাইত না। আজ গলা ধরে পড়ে রইল। বুঝতে পারলাম, এখন আর ও সহ্য করতে পারছে না। নিজের ছেলেও অনেক দিন না দেখলে ভুলে যায়! আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস।' প্রদত্ত ‘আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস।' বাক্যে ‘ওর’ বলতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ কামালকে বুঝিয়েছেন। উল্লেখ্য, বঙ্গবন্ধু রচিত দ্বিতীয় গ্রন্থ ‘কারাগারের রোজনামচা’ এবং তৃতীয় গ্রন্থ ‘আমার দেখা নয়া চীন’।

    Find Tutors

    View all Tutors