Subject
খাদ্য অধিদপ্তর
Topic
খাদ্য অধিদপ্তর (খাদ্য/উপ-খাদ্য পরিদর্শক)- ২৩-১২-২০১১
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে" - এই বিখ্যাত পঙক্তিটি কার রচনা?
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে" - এই বিখ্যাত পঙক্তিটি কার রচনা?
ক)
বড় চন্ডীদাসখ)
ভারতচন্দ্রগ)
ময়ূরভট্টঘ)
ভাড়ু দত্তExplanation
- বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি, মঙ্গলকাব্যের সর্বশেষ শক্তিমান কবি এবং অন্নদামঙ্গল ধারার প্রধান কবি ভারতচন্দ্র রায়গুণাকর নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। - কৃষ্ণচন্দ্রের আদেশে ভারতচন্দ্র ৩টি খণ্ডে বিভক্ত 'অন্নদামঙ্গল' (১৭৫২-৫৩) কাব্য রচনা করেন। - এ কাব্যে দেখা যায়, দেবী অন্নপূর্ণা ভবানন্দ গৃহে যাওয়ার সময় নারীরূপ ধারণ করে নদী পার হতে ঈশ্বরী পাটুনির নৌকায় উঠেছিলেন। - নৌকায় উঠলে দেবীর পায়ের ছোয়ায় নৌকা স্বর্ণে পরিণত হয়। ততক্ষণে পাটুনি বুঝে গেছেন, এ কোন সাধারণ নারী নয়, স্বয়ং দেবতা। - নৌকায় ওঠার আগেই দেবী বলেছিলেন, "বর মাগ মনোনীত যাহা চাহ দিব। - নদী পার হওয়ার পর ঈশ্বরী পাটুনি বর চাইলেন, 'প্রণমিয়া পাটুনি কহিছে যোড় হাতে। / আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। - 'সত্য পীরের পাঁচালী (১৭৩৭-৩৮), 'রসমঞ্জরী', 'নাগাষ্টক', 'গঙ্গাষ্টক', 'চণ্ডীনাটক' (নাটক) প্রভৃতি ভারতচন্দ্র রচিত সাহিত্যকর্ম ।Related questions
নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত ?বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে ' চিন্তা ও বিবেকের' স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে?বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর মাস্কটের নাম কি ছিল?বাংলা ভাষার পূর্ববর্তী স্তর এর নাম কি?ভূমিকম্পের কারণে জাপানের কোন পারমানবিক কেন্দ্র থেকে তেজক্রিয়তা ছড়িয়ে পড়েছে?কোন শাসনামলে বাংলা লিপির স্থীয়ীরুপ তৈরি করে করে অক্ষর গঠনের কাজ শুরু করা হয় ?নব গঠিত রংপুর বিভাগে কতটি জেলা রয়েছে ?মীর মশাররফ হোসেনের বিষাদসিন্ধু একটি ?
