Subject

    বাংলা সাহিত্য (ব্যাকরণ ছাড়া)

    Topic

    প্রাচীন যুগ ও মধ্যযুগ

    "আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে" উক্তিটি কোন কাব্যের অন্তর্গত ?

    ক)
    মুকুন্দরাম চক্রবর্তী
    খ)
    ভারতচন্দ্র রায়
    গ)
    মদন মোহন তর্কালংকার
    ঘ)
    কামিনী রায়

    Explanation

    - বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি, মঙ্গলকাব্যের সর্বশেষ শক্তিমান কবি এবং অন্নদামঙ্গল ধারার প্রধান কবি ভারতচন্দ্র রায়গুণাকর নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। - কৃষ্ণচন্দ্রের আদেশে ভারতচন্দ্র ৩টি খণ্ডে বিভক্ত 'অন্নদামঙ্গল' (১৭৫২-৫৩) কাব্য রচনা করেন। - এ কাব্যে দেখা যায়, দেবী অন্নপূর্ণা ভবানন্দ গৃহে যাওয়ার সময় নারীরূপ ধারণ করে নদী পার হতে ঈশ্বরী পাটুনির নৌকায় উঠেছিলেন। - নৌকায় উঠলে দেবীর পায়ের ছোয়ায় নৌকা স্বর্ণে পরিণত হয়। ততক্ষণে পাটুনি বুঝে গেছেন, এ কোন সাধারণ নারী নয়, স্বয়ং দেবতা। - নৌকায় ওঠার আগেই দেবী বলেছিলেন, "বর মাগ মনোনীত যাহা চাহ দিব। - নদী পার হওয়ার পর ঈশ্বরী পাটুনি বর চাইলেন, 'প্রণমিয়া পাটুনি কহিছে যোড় হাতে। / আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ভারতচন্দ্র রচিত সাহিত্যকর্ম: - 'সত্য পীরের পাঁচালী (১৭৩৭-৩৮), - 'রসমঞ্জরী', - 'নাগাষ্টক', - 'গঙ্গাষ্টক', - 'চণ্ডীনাটক' (নাটক) প্রভৃতি।

    Find Tutors

    View all Tutors