Subject
বাংলা সাহিত্য
Topic
মধ্যযুগ
"আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে" উক্তিটি কোন কাব্যের অন্তর্গত ?
"আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে" উক্তিটি কোন কাব্যের অন্তর্গত ?
ক)
মুকুন্দরাম চক্রবর্তীখ)
ভারতচন্দ্র রায়গ)
মদন মোহন তর্কালংকারঘ)
কামিনী রায়Explanation
- বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি, মঙ্গলকাব্যের সর্বশেষ শক্তিমান কবি এবং অন্নদামঙ্গল ধারার প্রধান কবি ভারতচন্দ্র রায়গুণাকর নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। - কৃষ্ণচন্দ্রের আদেশে ভারতচন্দ্র ৩টি খণ্ডে বিভক্ত 'অন্নদামঙ্গল' (১৭৫২-৫৩) কাব্য রচনা করেন। - এ কাব্যে দেখা যায়, দেবী অন্নপূর্ণা ভবানন্দ গৃহে যাওয়ার সময় নারীরূপ ধারণ করে নদী পার হতে ঈশ্বরী পাটুনির নৌকায় উঠেছিলেন। - নৌকায় উঠলে দেবীর পায়ের ছোয়ায় নৌকা স্বর্ণে পরিণত হয়। ততক্ষণে পাটুনি বুঝে গেছেন, এ কোন সাধারণ নারী নয়, স্বয়ং দেবতা। - নৌকায় ওঠার আগেই দেবী বলেছিলেন, "বর মাগ মনোনীত যাহা চাহ দিব। - নদী পার হওয়ার পর ঈশ্বরী পাটুনি বর চাইলেন, 'প্রণমিয়া পাটুনি কহিছে যোড় হাতে। / আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ভারতচন্দ্র রচিত সাহিত্যকর্ম: - 'সত্য পীরের পাঁচালী (১৭৩৭-৩৮), - 'রসমঞ্জরী', - 'নাগাষ্টক', - 'গঙ্গাষ্টক', - 'চণ্ডীনাটক' (নাটক) প্রভৃতি।Related questions
মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন ?বাংলা সাহিত্যে মধ্যযুগের (এবং মঙ্গলকাব্যের) শেষ কবি কে?ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ?'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' -এই প্রার্থনাটি করেছে -কবি ভারতচন্দ্রকে 'রায়গুণাকর' উপাধি দিয়েছিলেন কে ?ভারতচন্দ্র রায় গুণাকর কোন কাব্য রচনা করেন?'মানসিংহ ভবানন্দ উপাখ্যান' কার রচনা ?ভুরসুট পরগনার পান্ডুয়া গ্রামের জন্মগ্রহণ করেন-
