Subject

    পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    Topic

    বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (সহকারী পরিচালক) - ০৭.০২.২০২৫

    'আমার সন্তান যেন থাকে দুধেভাতে।'- এই মনোবাঞ্ছাটি কার?

    ক)
    ভবানন্দের
    খ)
    ভাঁড়ুদত্তের
    গ)
    ঈশ্বরী পাটুনীর
    ঘ)
    ফুল্লরার

    Explanation

    - বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি, মঙ্গলকাব্যের সর্বশেষ শক্তিমান কবি এবং অন্নদামঙ্গল ধারার প্রধান কবি ভারতচন্দ্র রায়গুণাকর নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। - কৃষ্ণচন্দ্রের আদেশে ভারতচন্দ্র ৩টি খণ্ডে বিভক্ত 'অন্নদামঙ্গল' (১৭৫২-৫৩) কাব্য রচনা করেন। - এ কাব্যে দেখা যায়, দেবী অন্নপূর্ণা ভবানন্দ গৃহে যাওয়ার সময় নারীরূপ ধারণ করে নদী পার হতে ঈশ্বরী পাটুনির নৌকায় উঠেছিলেন। - নৌকায় উঠলে দেবীর পায়ের ছোয়ায় নৌকা স্বর্ণে পরিণত হয়। ততক্ষণে পাটুনি বুঝে গেছেন, এ কোন সাধারণ নারী নয়, স্বয়ং দেবতা। - নৌকায় ওঠার আগেই দেবী বলেছিলেন, "বর মাগ মনোনীত যাহা চাহ দিব। - ন দী পার হওয়ার পর ঈশ্বরী পাটুনি বর চাইলেন, 'প্রণমিয়া পাটুনি কহিছে যোড় হাতে। / আমার সন্তান যেন থাকে দুধে ভাতে । ভারতচন্দ্র রচিত সাহিত্যকর্ম: - 'সত্য পীরের পাঁচালী (১৭৩৭-৩৮), - 'রসমঞ্জরী', - 'নাগাষ্টক', - 'গঙ্গাষ্টক', - 'চণ্ডীনাটক' (নাটক) প্রভৃতি।

    Find Tutors

    View all Tutors