Subject

    Govt.Jobs

    Topic

    বাংলাদেশ নৌ-বাহিনী শিক্ষক/সহকারী পরীক্ষক - ১৭.০৬.২০২৩

    ‘আমার দেখা নয়াচীন' কে লিখেছেন?

    ক)
    মওলানা ভাসানী
    খ)
    আবুল ফজল
    গ)
    শহীদুল্লা কায়সার
    ঘ)
    শেখ মুজিবুর রহমান

    Explanation

    - ২ ফেব্রুয়ারি, ২০২০ সালে বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খানের সম্পাদনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘ আমার দেখা নয়া চীন ' প্রকাশিত হয়। - গ্রন্থটির ভূমিকা লিখেছেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা; প্রচ্ছদ করেন তারিক সুজাত; প্রকাশ করেন বাংলা একাডেমি এবং ইংরেজিতে অনুবাদ করেন অধ্যাপক ড. ফকরুল আলম। - ২থেকে ১২ অক্টোবর, ১৯৫২ সালে গণচীনের পিকিংয়ে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি শান্তি সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে ভারত ও পাকিস্তানের ডেলিগেটরাও অংশ নেন। - সেই সম্মেলনে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আরো কয়েকজন অংশগ্রহণ করেন। এটি ছিল বঙ্গবন্ধুর প্রথম চীন সফর। - ১৯৫৭ সালে তিনি শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতি দমন ও ভিলেজ-এইড দফতরের মন্ত্রী থাকাকালে পাকিস্তান সংসদীয় দলের নেতা হিসেবে দ্বিতীয়বার চীন সফর করেন। - চীন ভ্রমণের অভিজ্ঞতার আলোকে তিনি ১৯৫৪ সালে কারাবন্দী থাকা অবস্থায় একটি ডায়েরি লেখেন। - সেই ডায়েরি'র পরিমার্জিত রূপ ‘আমার দেখা চীন’ । - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত প্রথম গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী' এবং দ্বিতীয় গ্রন্থ ‘কারাগারের রোজনামচা।

    Find Tutors

    View all Tutors