আমার ঘরের চাবি পরেরই হাতে। কেমনে খুলিয়া সে ধন দেখবো চক্ষেতে।। আপন ঘরে বোঝাই সোনা পরে করে লেনা দেনা আমি হলাম জন্ম-কানা না পাই দেখিতে।। রাজি হলে দারওয়ানি দ্বার ছাড়িয়ে দেবেন তিনি তারে বা কৈ চিনি শুনি বেড়াই কুপথে।। এই মানুষে আছে রে মন যারে বলে মানুষ-রতন লালন বলে, পেয়ে সে ধন পারলাম না চিনতে।।