Subject
বাংলা ভাষা
Topic
কারক ও বিভক্তি
‘আমার গানের মালা আমি করব কারে দান।' বাক্যটিতে 'কারে’—শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
‘আমার গানের মালা আমি করব কারে দান।' বাক্যটিতে 'কারে’—শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
ক)
কর্তায় সপ্তমীখ)
কর্মে সপ্তমীগ)
করণে সপ্তমীঘ)
অপাদানে সপ্তমীExplanation
‘আমার গানের মালা আমি করব কারে দান।' বাক্যটিতে 'কারে’—শব্দটি কর্মে সপ্তমী। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে কিংবা ক্রিয়া সম্পন্ন করার জন্য কর্তাকে যার আশ্রয় নিতে হয় তাকেই কর্মকারক বলে। যেমন: ১. ঘোড়া গাড়ি টানে। ২. শাহেদ বই পড়ে। আমরা জানি যে, ক্রিয়াকে 'কী' দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে কর্মকারক। প্রথম উদাহরণটিতে ঘোড়া গাড়িকে আশ্রয় করে টানে। যদি প্রশ্ন করা যায় 'ঘোড়া কী টানে? উত্তর হবে 'গাড়ি'। তাই এখানে গাড়ি হচ্ছে কর্মকারক। আবার দ্বিতীয় উদাহরণটিতে শাহেদ বইকে আশ্রয় করে পড়ে। তাই এখানে বই হচ্ছে কর্মকারক। নিচে কর্মকারকের আরও কিছু উদাহরণ দেওয়া হলো এবং বোল্ড করা অংশ গুলো হচ্ছে কর্মকারক। - রিতু বৃষ্টি দেখে। - মামুন ক্রিকট খেলে। - রাইমা ভাত রাঁধে। - রাতুল টেলিভিশন দেখে।Related questions
‘জিজ্ঞাসিব জনে জনে’ কোন কারকে কোন বিভক্তি?যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে-‘ডাক্তার ডাক’-কোন কারকে কোন বিভক্তি?ক্রিয়ার বিষয়কে কী বলে?‘আমারভাতখাওয়া হইলো না’। কোন কারকে কোন বিভক্তি?“এমন ছেলে আর দেখিনি” বাক্যে “ছেলে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে। এখানে ‘ছাত্রটিকে’ কোন কারকে কোন বিভক্তি?'রেখো মাদাসেরেমনে।' বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
