Subject

    প্রকৌশলী

    Topic

    কোল পাওয়ার কোম্পানি বাংলাদেশ লি. (উপ-সহকারী প্রকৌশলী) - ০৮.১১.২০২৪

    আফ্রিকা ও ইউরোপ মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী?

    ক)
    ডোভার
    খ)
    জিব্রাল্টার
    গ)
    পানামা
    ঘ)
    বেরিং

    Explanation

    - প্রণালি হলো এক ধরনের সংকীর্ণ জলভাগ, যা দুটি বৃহৎ জলভাগকে যুক্ত করে এবং দুটি স্থলভাগকে বিচ্ছিন্ন করে। - অর্থাৎ প্রণালি একই সাথে দুটি ভূমিকে যেমন পৃথক করে তেমনি আবার দুটি বৃহৎ জলাধারকে সংযুক্তও করে। - জিব্রাল্টার প্রণালী সংযুক্ত করেছে উত্তর আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগরকে আর পৃথক করেছে ইউরোপ ও আফ্রিকাকে। বিখ্যাত কিছু প্রণালী: • আমেরিকা-এশিয়াকে পৃথক করেছে যে প্রণালী— বেরিং প্রণালী । • জিব্রাল্টার প্রণালী যে দুটি দেশকে পৃথক করেছে— মরক্কো ও স্পেনকে। • উত্তর আটলান্টিক ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে— জিব্রাল্টার প্রণালী । • বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে— মালাক্কা প্রণালী । • ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে— ডোভার প্রণালী । • বসফরাস প্রণালী যে দুটি সাগরকে সংযুক্ত করেছে— মর্মর ও কৃষ্ণসাগর । • যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে অবস্থিত— ডোভার প্রণালী । • পক প্রণালী যে দুটি দেশকে পৃথক করেছে— ভারত-শ্রীলংকাকে । • হরমুজ প্রণালী অবস্থিত— ওমান সাগর ও পারস্য উপসাগর । • হরমুজ প্রণালী নিয়ে যে দুটি দেশের মধ্যে বিরোধ চলছে— ইরান ও ওমানের মধ্যে ।

    Find Tutors

    View all Tutors