Subject

    বাংলা সাহিত্য

    Topic

    পংক্তি ও উদ্ধৃতি

    ‘আন্নদামঙ্গল’ কাব্যের ঈশ্বরী পাটনি অন্নদা দেবীর কাছে কী অনুরোধ করেছেন?

    ক)
    তাকে একটি পুত্রের আশীর্বাদ করা
    খ)
    তার নৌকা ভ্রমণে তাকে রক্ষা করা
    গ)
    আমার সন্তান যেন থাকে দুধে ভাতে
    ঘ)
    সোনা, রুপা ও গহনা

    Explanation

    দরিদ্র মানুষের কাছে অন্ন চিন্তাই এক মাত্র চিন্তা । তাই খেয়া পারাপারকারী ঈশ্বরী পাটনী অন্নদার কাছ থেকে বর প্রার্থনা করতে গিয়ে বলেছে “ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে । ” সেই অরাজক বিশৃঙ্খলতার যুগে দরিদ্র মানুষের প্রাণের আকাঙ্খাটুকু যেন ব্যক্ত হয়েছে ঈশ্বরী পাটনীর মধ্য দিয়ে । দরিদ্র মানুষের দুঃখ জ্বালা অনাহার উপবাসের মর্মন্তুদ ছবি দেখেছিলেন বলেই হয়তো কবি আরাধ্য দেবী হিসাবে বরণ করে নিয়েছিলেন অন্নদাত্রী অন্নপূর্ণাকে । - 'অন্নদামঙ্গল' কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর। এটি মধ্যযুগের কাব্য। - এই কাব্যের প্রধান চরিত্র- ভবানন্দ, মানসিংহ, বিদ্যাসুন্দর, মালিনী, ঈশ্বরী পাটনী ইত্যাদি। - 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' - এটি অন্নদামঙ্গল কাব্যের চরিত্র ঈশ্বরী পাটনীর উক্তি।

    Find Tutors

    View all Tutors