Subject

    আন্তর্জাতিক বিষয়াবলি

    Topic

    আইন ও চুক্তি

    আন্তর্জাতিক বিচার আদালতের (ICJ) নতুন প্রেসিডেন্ট কে?

    ক)
    ক্রিস্টোফার গ্রিনউড ( আর্জেন্টিনা)
    খ)
    নাওয়াফ সালাম ( লেবানন)
    গ)
    পিটার টমকা (স্লোভাকিয়া)
    ঘ)
    ইউজি ইওয়াসাওয়া (জাপান)

    Explanation

    - আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রফেসর ইউজি ইওয়াসাওয়া। - তিনি একজন জাপানিজ আইনবিদ। - ৩ মার্চ, ২০২৫ তিনি সাবেক প্রেসিডেন্ট নাওয়াফ সালামের স্থলাভিষিক্ত হন। এর আগে জানুয়ারিতে নাওয়াফ সালাম লেবাননের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তিনি পদত্যাগ করেন। - নতুন প্রেসিডেন্ট ২০১৮ থেকে আইসিজের একজন সদস্য। এছাড়া তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটির সভাপতি। এর আগে তিনি টোকিও ইউনির্ভাসিটিতে আন্তর্জাতিক আইন বিষয়ে অধ্যাপনা করতেন। ----------------------------- ----------------------------- - জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি করা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আইনি পরামর্শ দেওয়ার লক্ষ্যে ১৯৪৫ সালে International Court of Justice (ICJ) গঠিত হয়। - এটি ১৯৪৬ সালে কার্যক্রম শুরু করে। - নেদারল্যান্ডের হেগ শহরে ICJ এর সদর দপ্তর অবস্থিত। - এর সভাপতির মেয়াদ ৩ বছর। - এর বিচারক ১৫ জন। - বিচারক নিয়োগ পদ্ধতি Permanent Court of Justice এর তালিকার আলোকে সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের সম্মতিতে ৪ জন -জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ টি দেশ হতে, ৪ জন এশিয়া, ৩ জন ইউরোপ, ২ জন ল্যাটিন আমেরিকা, ২ জন আফ্রিকা হতে। - বিচারকদের পদের মেয়াদ ৯ বছর। - এর কার্যাবলি বিভিন্ন সন্ধি ও চুক্তির ব্যাখ্যা দেয়। - জাতিসংঘ সনদের ৯৩ অনুচ্ছেদ বলে গঠন এবং ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতিসংঘের সকল সদস্য আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য ।

    Find Tutors

    View all Tutors