আনোয়ার পাশা (এপ্রিল ১৫, ১৯২৮-ডিসেম্বর ১৪, ১৯৭১) ছিলেন একজন বাংলাদেশি কবি ও কথাসাহিত্যিক। তাঁর পিতার নাম হাজী মকরম আলী আর মাতার নাম সাবেরা খাতুন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে ঢাকার মিরপুরের বধ্যভূমিতে পাকিস্তান সেনাবাহিনীর সহযোগী আল বদর বাহিনীর সদস্যদের হাতে তিনি নিহত হন। • আনোয়ার পাশা রচিত উপন্যাস: - নিশুতি রাতের গাথা , - নীড় সন্ধানী ও - রাইফেল রোটি আওরাত (মুক্তিযুদ্ধভিত্তিক)। • গল্পগ্রন্থ: নিরুপায় হরিণী। • তাঁর রচিত কাব্যগ্রন্থ: - নদী নিঃশেষিত হলে, - সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী।